রাশিয়ায় ঢুকে পড়া ইউক্রেনীয় ড্রোন নামানোর দাবি

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১০:৫৫ এএম

রাশিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ইউক্রেনের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে মস্কো।

সোমবার (২৭ মার্চ) রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সের্গেই শোইগু জানান, রোববার (২৬ মার্চ) ইউক্রেনের একটি ড্রোন সীমান্ত পেরিয়ে রাশিয়ার ৪০০ কিলোমিটার ভেতরে কিরেইভস্ক শহরের ওপর চলে আসার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি গুলি করে ভূপাতিত করে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ড্রোনটি ভূপাতিত করার পর বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছে।

এর আগেও ইউক্রেনের বিরুদ্ধে একাধিকবার রাশিয়ার বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ তোলে মস্কো, যদিও সেসব অভিযোগ অস্বীকার করে ইউক্রেন।

তবে সর্বশেষ রাশিয়ার আকাশসীমায় ইউক্রেনের ড্রোন ভূপাতিত করার যে দাবি মস্কো করেছে সে বিষয়ে কিয়েভের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর