দুইটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১১:৩৪ এএম

মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিবাদ করার পর উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলের সমুদ্রে দুইটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেএসসি) জানিয়েছে, সোমবার (২৭ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে উত্তর কোরিয়ার হোয়াংহাই প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। 

জেএসসি এই উৎক্ষেপণকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে এই নিন্দা জানিয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী সামরিক মহড়া চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। 

এক বিবৃতিতে বলেছে, ‘আমরা উত্তর কোরিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের উপর নিবিড় নজর রাখব এবং যেকোনো উসকানিকে অপ্রতিরোধ্যভাবে জবাব দেওয়ার ক্ষমতার ভিত্তিতে দৃঢ় প্রস্তুতি বজায় রাখব।’

এদিকে জাপান সরকার জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে ধারণা করছে তারা। এই পদক্ষেপের জোর প্রতিবাদ জানিয়ে তারা বলে, প্রতিবেশী দেশের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাপান, ওই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা ও শান্তির জন্য হুমকিস্বরূপ।

এ নিয়ে এই মাসে সপ্তমবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া, যা এই অঞ্চলে সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। পিয়ংইয়ংয়ের অস্ত্র পরীক্ষা এবং মার্কিন-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার গতি সাম্প্রতিক মাসগুলোতে টিট-ফর-ট্যাট প্রতিক্রিয়ার চক্রে পরিণত হয়েছে। .

মিত্ররা গত সপ্তাহে তাদের সবচেয়ে বিস্তৃত বসন্তকালীন অনুশীলন শেষ করেছে। তবে উত্তর কোরিয়া তার পরীক্ষামূলক কার্যকলাপকে আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই সপ্তাহে একটি বিমানবাহী বাহক দলকে যৌথ মহড়ার আরেকটি রাউন্ডের জন্য উপদ্বীপে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: ইসরাইলে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের পর ব্যাপক বিক্ষোভ

পিয়ংইয়ং দাবি করে যে অনুশীলনগুলো আক্রমণ এবং দখলের জন্য একটি মহড়া, তবে এগুলোকে প্রতিরক্ষামূলক প্রকৃতির বলে দাবি করে ওয়াশিংটন এবং সিউল। 

উত্তর কোরিয়া এই বছর ১১টি লঞ্চ ইভেন্ট জুড়ে ২০টিরও বেশি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গত সপ্তাহে এটি একটি তিন দিনের অনুশীলন চালায়, যাকে দক্ষিণ কোরিয়ার লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলার অনুকরণ বলে মনে করা হচ্ছে।


একাত্তর/এসজে

ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর