মিরপুরে ছিনতাইকারীর ছুরিতে শরবত বিক্রেতার মৃত্যু

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৫:৪৩ পিএম

রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শরবত বিক্রেতার মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা পৌনে এগারোটায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, নিহত শরবত বিক্রেতা পিয়াল হাসান (২৮) বরিশাল জেলার উজিরপুরের চকমান গ্রামের মৃত আব্দুল মালেক চৌকিদারের ছেলে। মিরপুর ১ জনতা হাউজিং শাহআলীবাগ বস্তিতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন তিনি। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জানান, গত ২২ মার্চ বিকালে মিরপুর-১ জনতা হাউজিং এর পাশে তার শরবতের দোকানের এক ক্রেতার কাছ থেকে মাইনুর হাসান (২১) নামের এক তরুণ টাকা কেড়ে নেয়। বিষয়টি পিয়াল জানার পরে প্রতিবাদ করলে মাইনুর ক্ষিপ্ত হয়ে পিয়ালকে পেটে ছুরিকাঘাত করে আহত করে। 

তিনি আরও জানান, পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে গত ২৫ মার্চ আবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বাউফলে দুই শিক্ষার্থী হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান আরও জানান, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পিয়াল নিজে বাদি হয়ে গত ২২ মার্চ হত্যাচেষ্টা মামলা করেছিলেন। ওই মামলায় ঘাতক মাইনুরকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর