রায়ের বিরুদ্ধে আপিল করেছেন রাহুল গান্ধী

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৪:৪৫ পিএম

ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে গুজরাটের সুরাট আদালতে আপিল দায়ের করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার (৩ এপ্রিল) এই আবেদনের ওপর শুনানি হবে। কার্যক্রমে অংশ নিতে এরইমধ্যে বোন প্রিয়াঙ্কা গান্ধী ও শীর্ষ কংগ্রেস নেতাদের সাথে নিয়ে আদালতে পৌঁছেছেন রাহুল।

রাহুল তার আবেদনে মানহানির মামলায়, তাকে দোষী সাব্যস্ত করে দেয়া ম্যাজিস্ট্রেটের আদেশ বাতিলের দাবি করেছেন এবং বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়েছেন।

এদিকে, আপিলের ঘটনায় রাহুলের সমালোচনা করেছে বিজেপি।

উচ্চ আদালতে যদি রাহুলের কারাদণ্ডাদেশ স্থগিত না হয় তবে ভারতের নির্বাচন কমিশন তার আসন কেরালার ওয়ানাদে নতুন করে নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করতে পারবে। তেমনটা হলে ভারতের আইন অনুসারে রাহুল গান্ধী পরবর্তী আট বছর কোন নির্বাচনে অংশ নিতে পারবেন না।

রাহুলের বিরুদ্ধে মানহানির মামলাটি হয়েছিল ২০১৯ সালে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, গত ২৩ মার্চ গুজরাটের একটি আদালত ৫২ বছর বয়সী কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘মোদি’ উপাধি নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য দুই বছরের কারাদণ্ড দেয়। তবে আদালত রাহুলকে ৩০ দিনের জামিন এবং আপিল করার সুযোগ দিয়েছেন।

আরও পড়ুন: রাশিয়ায় ক্যাফেতে বিস্ফোরণ, বিশিষ্ট সামরিক ব্লগার নিহত

মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ডের একদিন পরেই রাহুলকে লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়। ফলস্বরূপ, ভারতীয় লোকসভায় তার সদস্যপদ প্রত্যাখ্যান করা হয়েছিল।


একাত্তর/আরএ

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
ভারতের গুজরাটের সুরাটে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ঘুমের ঘোরে ১০ তলার ফ্ল্যাটের জানালা দিয়ে পড়ে গিয়েও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ৫৭ বছর বয়সি এক ব্যক্তি। আট তলার একটি জানালার গ্রিলে পা আটকে ঝুলে...
ভারতের লোকসভায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে তীব্র বিতর্ক মধ্যেই ওয়াকআউন করে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের বিরোধী সংসদ সদস্যরা। নির্বাচনী সংস্কার...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে বুধবার ৮৮ মিনিটের বৈঠকটি সংসদের করিডোরে তীব্র জল্পনা তৈরি করেছে। শীতকালীন অধিবেশন চলার সময় এই বৈঠক হওয়ার কথা ছিল মুখ্য...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর