পাখির আঘাতে ভেঙে পড়লো এফ-১৬ যুদ্ধবিমান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্রামীণ আকাশে প্রশিক্ষণ চলার সময় মার্কিন বিমান বাহিনীর এক এফ-১৬ যুদ্ধবিমান হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে পাইলট সময়মতো বিমান থেকে বের হতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনাস্থল থেকে আকাশে প্রকাণ্ড কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় এবং বিমান থেকে ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় পুলিশ।

ডেট্রয়েট থেকে প্রায় ১৯০ মাইল দূরে আলপেনায় একটি ন্যাশনাল গার্ড ঘাঁটিতে প্রশিক্ষণ অনুশীলনে অংশ নিয়েছিল টেক্সাসের দ্য ১৪৯ ফাইটার উইংয়ের এই এফ-১৬ বিমানটি। দুর্ঘটনার আগমুহূর্তে অন্য এক পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে রেডিওতে জরুরি ‘মে-ডে’ সংকেত পাঠিয়ে জানান, মনে হচ্ছে আমার উইংম্যান পাখির সাথে ধাক্কা খেয়েছে। বার্তা পাওয়ার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল নিকটস্থ বিমানবন্দরে ল্যান্ডিংয়ের প্রস্তাব দিলেও পাইলট জানান যে বিমানটি ইতোমধ্যে ভেঙে পড়েছে।


যদিও বিমান বাহিনীর কর্মকর্তা সার্জেন্ট ডেরেক গুতিয়েরেজ পাখির সাথে সংঘর্ষের বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন। তবে হাসপাতালে চিকিৎসাধীন পাইলট সচেতন রয়েছেন এবং পুলিশের সাথে কথা বলতে পেরেছেন।

দুর্ঘটনাস্থলের এক মাইল দূরে কাজ করা স্থানীয় বাসিন্দা নাথান স্মিথ জানান, এত কম গতিতে ও নিচে বিমান উড়তে দেখে তিনি ভিডিও করা শুরু করেন। তার কিছুক্ষণ পরেই তিনি বিকট শব্দ শুনতে পান, যা পাইলটের বিমান থেকে বেরিয়ে আসার শব্দ ছিল বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা ফ্রেড সোবেক দুর্ঘটনাস্থলে একটি বিশাল 'অগ্নিগোলক' এবং দফায় দফায় বিস্ফোরণ দেখতে পান।


দুর্ঘটনার পর ধ্বংসাবশেষ থেকে হাইড্রাজিনের মতো বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ ১ মাইল এলাকার বাসিন্দাদের অনতিবিলম্বে ঘর ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেয়। উল্লেখ্য, এফ-১৬ বিমানের জরুরি বিদ্যুৎ সচল রাখতে হাইড্রাজিন নামক এই অত্যন্ত বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়। ২০০০ সাল থেকে মার্কিন বিমান বাহিনীর এই মডেলের অন্তত ১৪টি মারাত্মক 'ক্লাস এ' দুর্ঘটনা ঘটেছে, যা মার্কিন সামরিক এভিয়েশনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

তথ্যসূত্র: এনডিটিভি

 

 

একাত্তর/এআরএস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয় এবং ডেমোক্র্যাটদের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ অর্জনের পেছনে মার্কিন-ইসরাইলের যৌথ ইরান যুদ্ধ একটি বড় ভূমিকা রেখেছিলো বলে স্বীকার করেছেন...
মার্কিন রাজনীতিতে এক যুগান্তকারী ও ঐতিহাসিক অধ্যায় রচনা করেছেন ৪২ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা ড. আবদুল এল-সায়েদ। মিশিগান অঙ্গরাজ্যের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট নির্বাচনে জয়লাভ করে তিনি...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের একচ্ছত্র শাসনের অবসান ঘটিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেটের চূড়ান্ত নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি। ওয়াশিংটনের রাজনীতিতে...
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক নজির স্থাপন করলেন ডেমোক্র্যাট প্রার্থী ড. আবদুল এল-সাঈদ। মিশিগান অঙ্গরাজ্যের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট নির্বাচনে জয়লাভ করে মার্কিন...
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার, ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান...
পবিত্র মক্কা ও মদিনা ইরানের কাছে ‘রেডলাইন’ উল্লেখ করে সেখানে কোনো হামলা চালানো হবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডা. জলিল রহিমি জাহানাবাদী। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে...
চিপের উচ্চমূল্য, তবুও আইফোন বিক্রিতে রেকর্ড আয় অ্যাপলের
ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারী ক্রিকেটারদের ঐতিহাসিক সাফল্য ও অগ্রযাত্রার পেছনের আলো ঝলমলে গল্পের পাশাপাশি বারবার সামনে চলে আসে তাদের মাঠের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নটি। জাতীয় দলের সাবেক অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর