পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলায় বহু হতাহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পুলিশ সদর দপ্তরের মসজিদে জুমার নামাজ চলাকালীন এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত এবং ৫৬ জনেরও বেশি মারাত্মকভাবে আহত হয়েছেন। আফগান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট এলাকার এই ঘটনায় গোটা অঞ্চলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ সদর দপ্তরের ভেতরের মসজিদে জুমার নামাজের জন্য বিপুল সংখ্যক পুণ্যার্থী ও পুলিশ সদস্য সমবেত হয়েছিলেন। ঠিক সে সময়েই বিস্ফোরকভর্তি একটি গাড়ি দ্রুগতিতে এসে মসজিদের প্রবেশদ্বারে সজোড়ে ধাক্কা মারে এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় মসজিদের প্রবেশদ্বার ও ভবনের একাংশ ধসে পড়ে।


ডিএইচএ বার্তা সংস্থার তথ্যমতে, স্থানীয় চিকিৎসক ড. তাহির শাহ নিশ্চিত করেছেন অন্তত ১৫টি লাশ এবং ৫০ জনের বেশি আহতকে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসাধীন অনেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। তবে ওই সীমান্ত এলাকায় জঙ্গি সংগঠন আইএসআইএল-এর আঞ্চলিক শাখা এবং পাকিস্তান তালেবান (টিটিপি) তীব্রভাবে সক্রিয়। এই দুটি গোষ্ঠীই দীর্ঘদিন ধরে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও সরকারি স্থাপনাকে লক্ষ্য করে নিয়মিত রক্তক্ষয়ী হামলা চালিয়ে আসছে।

সাম্প্রতিক বছরগুলোতে আফগান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের এই দুর্গম অঞ্চলে সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইসলামাবাদের তীব্র অভিযোগ, আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার পাকিস্তানের ভেতরে হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তাদের ভূখণ্ড ব্যবহার করার সুযোগ দিচ্ছে। যদিও কাবুলের কর্মকর্তারা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন, তবে দুই দেশের সীমান্তে সাম্প্রতিক সময়ে একাধিক সামরিক সংঘর্ষ ও রক্তক্ষয়ী লড়াইয়ের ঘটনা ঘটেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

 

একাত্তর/এআরএস
ইসলাম ধর্মের পবিত্রতম নগরী মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন হামলার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বহুপ্রতীক্ষিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার জোরালো সংকেত দিয়েছে পাকিস্তান।...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিন্দানাওয়ের এক হাই স্কুলে ১৬ বছর বয়সী কিশোর বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই শিক্ষার্থী নিহত এবং অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে। সহপাঠীদের ওপর নারকীয় তাণ্ডব...
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত যখন এক অনিশ্চিত ও দীর্ঘমেয়াদী স্থবিরতার মুখে দাঁড়িয়ে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চরম হুঙ্কার ছেড়ে জানিয়েছেন, তিনি ইরানি শাসন ব্যবস্থাকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর