তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৭:০৯ পিএম

মাদারীপুরের শিবচরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার এই ঘটনার পর শুক্রবার সকালে মাদবরচর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, অভিযুক্ত মিজান সরদার (৫৫) মাদবরচর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মাদবরচর ইউনিয়নের চরকান্দি গ্রামের এক দিনমজুরের ১১ বছর বয়সী মেয়ে একই ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে তার নানাবাড়িতে বসবাস করে বাখরের কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিশুটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হয়। এসময় প্রতিবেশী মিজান সরদার শিশুটিকে ডেকে বাড়ির পাশে নিজের পোড়া মবিল রিফাইনিং কারখানায় নিয়ে ধর্ষণ করে। 

অনেকক্ষণ পর শিশুটি ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হলে পথে মিজান সরদারের কারখানার শ্রমিক সাজ্জাদের সাথে তাদের দেখা হয়। এসময় সাজ্জাদ জানায় মিজান সরদার শিশুটিকে নিয়ে কারখানার ভিতরে গিয়ে তাকে অন্যত্র কাজে পাঠিয়ে দিয়েছে। 

একথা শুনে পরিবারের লোকজন মিজান সরদারের কারখানায় গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করলে সে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে শিবচর থানায় মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: তিন দিন ধরে নিখোঁজ তরুণের মরদেহ মিললো পুকুরে

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে পুলিশ অভিযান চালিয়ে মাদবরচর এলাকা থেকে অভিযুক্ত মিজান সরদারকে গ্রেপ্তার করে দুপুরে মাদারীপুর ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসজে

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর