মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ, গ্রেপ্তার তিন

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১০:১০ পিএম

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মোবারকদী এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালায়। এ সময় গাড়িটি থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

পরে ভ্যাট ও শুল্ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সিগারেটগুলো নকল বলে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া সিগারেটের মধ্যে ফিফটি ফিফটি ব্র্যান্ডের ১০৫ কার্টন এবং ওসাকা ব্র্যান্ডের ৫ কার্টন রয়েছে। ভ্যাট ও শুল্কসহ এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লোকমান খারকান্দি গ্রামের মোরশেদ মিয়ার ছেলে ও পিকআপ চালক নাদিম মিয়া (২৭), মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকার মৃত আদেল উদ্দিনের ছেলে আতাহার মিয়া (৬২) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঠালবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহেল রানা (৫৪)।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, এসব নকল সিগারেট বাজারজাত করার মাধ্যমে সরকারের প্রায় ৫৩ লাখ ৪৬ হাজার টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হচ্ছিল।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিগারেটবোঝাই পিকআপটি থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, নকল তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা শুধু সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত করে না, বরং জনস্বাস্থ্য ও বৈধ ব্যবসার জন্যও বড় ধরনের হুমকি সৃষ্টি করে। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরবিএস
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর