সালিশে অপমানের পর মিললো স্বামীর মরদেহ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৫:২০ পিএম

ভোলায় স্ত্রীর অভিযোগে সালিশের পর স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, ওই সালিশে তাকে বেঁধে রাখা হয়। অপমান সইতে না পেরে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. নিজাম উদ্দিন (৪৫)। তিনি ওই গ্রামের মশু মোল্লার ছেলো। নিজাম পেশায় রিকশাচালক ছিলেন। 

রোববার (৯ এপ্রিল) দুপুরে ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. নীরব বাদি হয়ে ভোলা সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

নীরব জানান, কলহের বিষয়ে ভাবি জান্নাত বেগম স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটনের কাছে নালিশ করেন। তিনি শনিবার সকালে স্থানীয় গ্রাম পুলিশ মো. ইউছুফকে দিয়ে কালাম মেম্বারের পোল এলাকায় তার নিজস্ব অফিসে ডেকে নেন। পরে স্ত্রী ও সন্তানদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করেন। 

নীরব বলেন, এক পর্যায়ে চেয়ারম্যান গ্রাম পুলিশ দিয়ে নিজামকে বেঁধে রোদের মধ্যে বসিয়ে রাখেন। এর কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেয়া হয়। পরে সন্ধ্যায় নিজাম বাড়িতে এসে মাকে বিষয়টি জানান। বেঁধে বসিয়ে রাখা ও স্ত্রীর অভিযোগের বিষয়টি নিয়ে তিনি খুব অপমানিত বোধ মনে করেন। 

তিনি জানান, নিজাম ইফতারের পরে বিষপান করে ঘরে শুয়ে ছিলেন। অনেক ক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গেলে বিষয়টি নজরে আসে। এরপর দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জান্নাত বেগম জানান, চেয়ারম্যান তাকে ডেকে নিয়ে প্রথমে বেঁধে রাখতে বলেন। পরে তিনি বাঁধতে নিষেধ করে এবারের মতো শাসন করতে বলেন। চেয়ারম্যানও তাই করেছেন।

আরও পড়ুন: ‘আমরা মরার মতো পড়ে থাকতাম, আর তারপর শুরু হতো ধর্ষণ’

চেয়ারম্যান ছোটন বলেন, অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করলে নিজাম কোনো কথার উত্তর দেয়নি। তাই তাকে শুধু বলা হয়েছে চৌকিদার দিয়ে বেঁধে পুলিশ দেয়া হবে। কিন্তু সেটি করা হয়নি। এখন সে কী কারণে আত্মহত্যা করেছে সেটি জানা নেই। তার দাবি, এ ঘটনায় স্থানীয় একটি মহল মিথ্যা রটাচ্ছে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ফকির জানান, নিহতের ভাই একটি অভিযোগ দিয়েছেন। তবে সেখানে কাউকে নির্দিষ্ট করে অভিযুক্ত করা হয়নি।


একাত্তর/এসি

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর