মৌচাক মার্কেট আগুনের জন্য অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৯:০৯ পিএম

রাজধানীর মৌচাক মার্কেট অতিমাত্রায় অগ্নি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও ফায়ার সার্ভিস।

সোমবার দুপুরে মৌচাক মার্কেটে অগ্নি নির্বাপণের কি ধরনের ব্যবস্থা আছে তা জানতে পরিদর্শন করে এনএসআই ও ফায়ার সার্ভিস।

পরিদর্শন শেষে তারা জানান, মার্কেটে আগুন নেভানোর জন্য ফায়ার এক্সটিংগুইশার ছাড়া আর কিছুই রাখা হয়নি। পানির ব্যবস্থাও রাখা হয়েছে অনেক ভেতরে।

ফায়ার এলার্ম সিস্টেমেরও কোন ব্যবস্থা নেই মৌচাক মার্কেটে। দুর্ঘটনার সময় মানুষের বের হয়ে যাওয়ার জন্যও পর্যাপ্ত সিঁড়ি রাখা হয়নি।

এমন বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে মৌচাক মার্কেটের আগুন নেভানোর ব্যবস্থাপনায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, শুধু মৌচাক মার্কেট নয়, রাজধানীর সব বিপণীকেন্দ্রেই যাবেন তারা।

আরও পড়ুন: রোহিঙ্গাদের জন্য আরো ২৩.৮ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

রাজধানীতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে। এসব মার্কেটে বিএমডিসি কোর্ট অনুযায়ী প্রবেশ বা বের হওয়া এবং অগ্নি নির্বাপণে যে ব্যবস্থা থাকার কথা তা আছে কি না দেখা হবে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর