সৌদি আরবের খেজুর বাগান এখন রাণীনগরে

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৭:৩৯ পিএম

ইউটিউব দেখে সৌদি আরবের মতো খেজুরের বাগান করার সিদ্ধান্ত নেন আব্দুল মজিদ। তিন বছর আগে তিনি সৌদি থেকে আজোয়া ও মরিয়ম জাতের খেজুরের বীজ সংগ্রহ করে নিজের জমিতে রোপণ করে বাগান তৈরি করেন। গত দুই বছরের পরিচর্যা আর অপেক্ষার পর এ বছর গাছে গাছে ধরেছে খেজুর। ফলন ভালো হওয়ায় আশা করছেন আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে গাছ থেকে খেজুর সংগ্রহ করতে পারবেন। এমন বাগান করে সফলতার সম্ভাবনা দেখছেন নওগাঁর রাণীনগর উপজেলার বিলকৃষ্ণপুর-ধোপাপাড়া গ্রামের উদ্যোক্তা আব্দুল মজিদ। আর দেশের মাটিতে সৌদি আরবের খেজুর দেখতে এবং পরামর্শ নিতে প্রতিনিয়ত বাগানে ভিড় করছেন স্থানীয়রাসহ বিভিন্ন এলাকার মানুষ।

জানা গেছে, আব্দুল মজিদ ২০০০ সালে জীবিকার তাগিদে পাড়ি জমান সৌদি আরবে। সেখানে ২০১১ সালে ইউটিউবে খেজুর গাছের বাগান পরিচর্যার কাজ দেখে সিদ্ধান্ত নেন দেশে ফিরে তিনিও এমন একটি খেজুর বাগান করবেন। ২০ বছর পর ২০২০ সালে দেশে ফিরে বাড়ির পাশে নিজের ৩০ শতাংশ জমিতে রোপণ করেন ৬৯টি আজোয়া ও মরিয়ম জাতের খেজুর গাছ। পরিশ্রম আর ধৈর্য্যরে পর এখন সুফল পেতে শুরু করেছেন এই উদ্যোক্তা। 

করোনাকালীন সময়ে বিদেশের পাঠ চুকিয়ে দেশে ফিরে খেজুর বাগান করেন তিনি। ইউটিউব দেখে বাগান করার কলা কৌশল রপ্ত করে সৌদি আরব থেকে খেজুর গাছের তেউর (খেজুর গাছের বীজ) সংগ্রহ করে তা নিজের জমিতে রোপণ করেন। 

image


আব্দুল মজিদ জানান, পরিকল্পানা মাফিক দেশে ফেরার আগে সৌদি থেকে আমি খেজুর গাছের বীজ সংগ্রহ করি এবং দেশের ফিরে তা রোপণ করেছি। গাছগুলোর বয়স হয়ে গেছে খেজুর ধরার। তাই গাছে গাছে খেজুর আসছে। বাগানে আজোয়া এবং মরিয়ম দুই জাতের খেজুর গাছ আছে। তিনি জানান, আজোয়া জাতের খেজুর লম্বা আর মরিয়ম জাতের খেজুর গোলাকৃতির হয়ে থাকে। তার বাগানে লাল এবং হলুদ এই দুই জাতের খেজুর আছে। 

তিনি বলেন, এবার প্রথম ফলন হওয়ায় একটি গাছ থেকে তিনি ৪ থেকে ৫ কেজি খেজুর পাবো। আর সামনের বছরে একটি গাছ থেকে প্রায় ১২ থেকে ১৪ কেজি খেজুর পাওয়ার সম্ভাবনা আছে।

তিনি আরও জানান, সরকারের সহোযোগিতা পেলে এ সকল গাছের বীজ সংগ্রহ এবং তা নতুন নতুন উদ্যোগক্তাদের মাঝে ছড়িয়ে দিয়ে দেশব্যাপী এর বিস্তারলাভে বিশেষ ভূমিকা তিনি পালন করতে পারবেন।

স্থানীয় মোস্তাক প্রামানিক, জালাল শাহ্, আব্দুল মোমিন জানান, আব্দুল মজিদের এমন সফলতা দেখে এলাকার অনেক যুবক তার এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। 

image

আরও পড়ুন: সিটি নির্বাচনে ঘোমটা পরে অংশ নেবে বিএনপি: কাদের

তারা বলেন, মজিদ এই বাগানের পেছনে অনেক সময়, শ্রম ও ঘাম দিয়েছেন। তার পরিশ্রমের সফলতা এখন তিনি পাচ্ছেন। আগামী দুই মাসের মধ্যে এই খেজুরগুলো বিক্রি করার উপযোগী হবে। রমযান মাস আসলে বাজারে খেজুরের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। এলাকাবাসী আশা করছেন দেশের মাটিতে রোপণকৃত গাছ থেকে সৌদির খেজুর সংগ্রহ করে কম দামে তারা খেতে পারবেন। আর এলাকার বেকার যুবকরা মজিদের সহোযোগিতায় নিজেরা এমন বাগান করে স্বাবলম্বী হতে পারবেন।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খেজুর বাগান উদ্যোক্তা আব্দুল মজিদের দেখাদেখি অনেক কৃষক খেজুর বাগান করার কথা ভাবছেন। তারা আমাদের সাথে কথা বলেছেন। আমরা উপজেলা কৃষি বিভাগ মজিদের সাথে কথা বলে বীজ সংগ্রহ করে তার থেকে সাকার উৎপাদন করা হবে। তাহলে প্রকৃত আজোয়া এবং মরিয়ম খেজুরের চারা পাওয়া সম্ভব হবে। এবছর উদ্যোগক্তা মজিদের সফলতা দেখে সামনে দিন থেকে তার বাগান থেকে সাকার চারা সংগ্রহ করে কৃষক পর্যায়ে তা বিতরণ করা হবে।


একাত্তর/আরবিএস   

সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে রোজা রাখা শুরু হয়েছে। 
মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কয়েকটি গ্রামে উদযাপিত হয়েছে ঈদুল আযহা।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর