চুয়াডাঙ্গায় পারদ ছাড়ালো ৪২ ডিগ্রি, মৌসুমের রেকর্ড

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৬:০৮ পিএম

চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) দুপুর তিনটায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার (১৪ এপ্রিল) চুয়াডাঙ্গায় পারদ চড়েছিল ৪১ দশমিক সাত ডিগ্রিতে।

২০১০ সালে রাজশাহীতে পারদ উঠেছিল ৪২ দশমিক পাঁচ পাঁচ ডিগ্রিতে। আর স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতেই ৪৫ দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল সর্বোচ্চ তাপমাত্রা, যা দেশে এ যাবৎকালের রেকর্ড। 

আবহাওয়া সূত্র জানায়,  ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। ২০০৫ সালের দুই জুন ৪৩ ডিগ্রি সেলসিয়াস, ২০১২ সালের চার জুন ৪২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস,  ২০০৪ সালের ১৩ মে ৪২ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং ২০০৯ সালের ২৭ এপ্রিল সর্বোচ্চ ৪১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

image


কয়েকদিনের টানা তাপদাহে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের পক্ষ থেকে অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পর্যাপ্ত পানি পানি, লেবুর শরবত ও প্রয়োজনে স্যালাইন খাওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, এ সপ্তাহজুড়ে তীব্র থেকে তীব্রতর তাপমাত্রা অব্যাহত থাকবে। এসময় তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভানবা রয়েছে।

বাতাসে জলীয়বাষ্প কম থাকায় সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুনঝরা রোদের তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। 

আরও পড়ুন: পাঁচ সিটিতে নৌকার মাঝি যারা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন জানিয়েছেন, তাপদাহের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ জেলার সব হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে। এই বৈরি আবহাওয়ায় শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


একাত্তর/এসি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর