আগুনের ঝুঁকিতে ঢাকার ৫৮ বিপণি বিতান: ফায়ার সার্ভিস

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম

বড় দুটি বিপণি বিতান পুড়ে যাওয়ার পর আগুনের ঝুঁকিতে থাকা ঢাকার ৫৮টি মার্কেট ও শপিংমলের তালিকা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এর মধ্যে নয়টিকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ১৪টিকে ‘মাঝারি ঝুঁকিপূর্ণ’ এবং ৩৫টি বিপণি বিতানকে ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান সংস্থার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

নয়টি অতি ঝুঁকিপূর্ণ বিপণি বিতানের তালিকায় রয়েছে- গাউছিয়া মার্কেট, ফুলবাড়িয়ার বরিশাল প্লাজা মার্কেট, টিকাটুলির রাজধানী নিউ রাজধানী সুপার মার্কেট, লালবাগের আলাউদ্দিন মার্কেট,চকবাজারের শাকিল আনোয়ার টাওয়ার, শহীদ উল্লাহ মার্কেট, সদরঘাটের শরীফ মার্কেট, মাশা কাটারা ২২ মার্কেট এবং সিদ্দিক বাজারের রোজ নীল তিস্তা মার্কেট।

গত দুই মাস পরিদর্শন শেষে এই ৫৮টিকে বিপণি বিতানকে চিহ্নিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ভয়াবহ আগুন লেগে গত ৫ এপ্রিল পুড়ে যায় ঢাকার বঙ্গবাজার। প্রায় চার হাজার দোকান আগুনে ক্ষতিগ্রস্ত জয় বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছে।

এরপর শনিবার আগুন লাগে ঢাকা নিউ মার্কেটের দক্ষিন পাশের নিউ সুপার মার্কেটে। এই বাজারে ছয়শ’র বেশি দোকান পুড়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে।

বঙ্গবাজারে আগুনে পোড়ার পরই দুটি গোয়েন্দা সংস্থাকে সঙ্গে বিভিন্ন বিপণি বিতান পরিদর্শনে নামে  ফায়ার সার্ভিস।

ডিজিএফআই ও এনএসআই সদস্যদের সঙ্গে নিয়ে ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো পরিদর্শন করার কথা সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ফায়ার সার্ভিসের তাজুল ইসলাম।

আরও পড়ুন: মে মাসের শেষে লোডশেডিং কমবে: পরিকল্পনামন্ত্রী

সরেজমিন পরিদর্শনে যা দেখা গেছে তা ‘সন্তোষজনক নয়’ বলে মন্তব্য করেন তিনি।

পরিদর্শনের পর বিপণি বিতানগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ এবং ‘অতি ঝুঁকিপূর্ণ’ করে সংশ্লিষ্টদের নানা পরামর্শ দেয়া হয়েছে ফায়ারের পক্ষ থেকে।

 

একাত্তর/আরবি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর