‘অসাম্প্রদায়িক দেশ গড়তে খুতবার ভূমিকা রয়েছে’

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৮:৪৫ এএম

জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি ও নারীর প্রতি সহিংসতা দূর করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে খুতবার ভূমিকা রয়েছে। তাই নামাজের পর খুতবায় গঠনমূলক প্রচারের জন্যে ইমাম ও ওলামাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ ও সংস্কৃতিচর্চা কেন্দ্র নির্মাণের চতুর্থ ধাপে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।  

সিলেটের বিশ্বনাথ থেকে গোপালগন্জের টুগীপাড়া- জেলায় চারতলা আর উপজেলায় তিন তলা মসজিদ। চারতলায় ১,২০০ আর তিন তলায় ৯০০ জনের একসাথে নামাজের ব্যবস্থা। 

সেই সাথে ইসলামী জীবনের জন্য প্রয়োজনীয় নারী-পুরুষের আলাদা অজু, নামাজ, শারিরীক প্রয়োজনে যাদের দরকার র্যাাম্প, বই বিক্রয়কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা- গণশিক্ষা- সব এক ছাদের নিচে। 

মুসল্লিদের জন্য একে ঈদের উপহার হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষ আলেম, উলামা, খতিব এবং ইমামদের শ্রদ্ধা করে। তাই জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে তাদের কথাবার্তা বা আলাপ-আলোচনা গুরুত্বপূর্ণ। দেশ গড়ার কাজে ধর্মীয় নেতাদের কাজ করতে হবে।

সরকার প্রধান বলেন, আপনারা যদি মসজিদে বয়ানের সময় নারীর প্রতি সহিংসতা দূরীকরণ, জঙ্গিবাদ, মিথ্যা গুজবের অপপ্রচার, গৃহকর্মীদের প্রতি অমানবিক আচরণ এবং দুর্নীতির বিরুদ্ধে বেশি বেশি আলোচনা করেন, জনগণ তা গ্রহণ করবে।

পবিত্র ইসলাম ধর্মকে কেউ যেন কলুষিত কতে না পারে- বক্তব্যকালে সেদিকে ধর্মপ্রাণ মুসলমান ও আলেম-উলামাদের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কিছু লোক- যারা সন্ত্রাস বা জঙ্গীবাদী কর্মকাণ্ড করে আমাদের শান্তির ধর্মটাকে প্রশ্নবিদ্ধ করে এবং বিপথে চলে যায়। এটা যাতে না হয় সেদিকে আমাদের সকলের বিশেষ দৃষ্টি দিতে হবে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় মডেল মসজিদের উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানান, ২৪ কোটি টাকার খুতবা ভাতা, হাওর অঞ্চলের ইমামদের জন্য প্রশিক্ষণ আর মূলধারার শিক্ষায় যুক্ত করার ফলে ইমাম উলামাদের কাজের পরিসর বেড়েছে।

আরও পড়ুন: আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্প্রীতি বজায় রেখে প্রত্যেকে যার যার ধর্ম পালন করবেন, এমনটা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অন্য ধর্মের প্রতি আমাদের সহনশীল আচরণ করতে হবে। আমাদের এই ভূখণ্ডে জাতি-ধর্ম নির্বিশেষে সবারই সমান অধিকার আছে যার যার ধর্ম পালন করার। কাজেই অন্যের ধর্মে আঘাত দেওয়া মোটেই সমীচীন নয়। ইসলাম আমাদের সেই শিক্ষা দেয়নি। সেই কথাটি আমাদের সব সময় মনে রাখতে হবে।

সরকার ৯ হাজার ৪৩৫ কোটি টাকায় যে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ হাতে নিয়েছে, তার মধ্যে চার দফায় ২০০টির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।


একাত্তর/আরবিএস  

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর