ট্রেনে কাটা প‌ড়ে মা-মেয়েসহ চারজন নিহত

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১২:০৯ পিএম

টাঙ্গাইলের কা‌লিহাতী উপজেলার কামাঙ্খা‌মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও মে‌য়েসহ চারজন নিহত হয়েছেন।

বুধবার সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সা‌ড়ে ৫টায় উপ‌জেলার সল্লা ইউ‌নিয়‌নের কামাঙ্খা‌মোড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন, টাঙ্গাইলের ভূঞাপুরের নিকরাইলের দাসপাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি ও শিল্পী সম্পর্কে মা ও মেয়ে। 

image

স্থানীয়দের বরাতে এসআই নাজমুল জানান, যাকাতের কাপড় নেওয়ার উদ্দেশ্যে ওই নারীরা বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

তারা কালিহাতী উপজেলার সল্লা কামাক্ষা মোড় পর্যন্ত পৌঁছালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। 

নাজমুল বলেন, ধারণা করা হচ্ছে ভোরে আলো কম থাকায় ট্রেন আসার বিষয়টি টের পাননি ওই নারীরা। একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হন আরেক নারী।

গুরুতর আহত অবস্থায় জোসনা রানীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই।  

এসময় একজন আহত হন। আহত নারীর পরিচয় জানা যায়নি। তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


একাত্তর/এআর

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর