চন্দ্রিমা উদ্যানের মোড়ে বাস উল্টে আহত ১৫

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০২:১২ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যান এলাকায় সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এ ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের বাসটি যখন চন্দ্রিমা উদ্যানের এলাকায় আসে তখন এ ঘটনা ঘটে। বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়, এরপর ফুটপাতে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এ সময় বাসের ভেতরে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০ থেকে ১৫ জন আহত হন। বাসটি উল্টে যাওয়ার পর সামনের গ্লাস ভেঙে যায়।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল বলেন, বাসটি আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যাওয়ার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। পরে আমরা বাসটি রাস্তা থেকে সরিয়ে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর