পদ্মা সেতু অভিমুখে হাজারো মোটরসাইকেল

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১২:৪৯ পিএম

প্রায় সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের মাওয়াপ্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ফের মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষায় টোলপ্লাজায় পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সেতুর দুই পাশের সার্ভিস লেন দিয়ে চলাচল করছে বাইকগুলো।  

জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকেই পদ্মা সেতু উত্তর থানা মোড় থেকে সারিবদ্ধভাবে টোলপ্লাজায় পৌঁছে নির্ধারিত টোল দিয়ে সেতুতে উঠতে পারছে মোটরসাইকেল আরোহীরা। ডেডিকেটেড লেনসহ মাওয়া টোল প্লাজার দুটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল।

এদিকে পদ্মা সেতু পারাপারের মাওয়া টোল প্লাজা থেকে অভিমুখের সড়কজুড়ে রয়েছে কয়েক হাজারো মোটরসাইকেলের সারি। বুধবার গভীর রাত থেকে সেতুতে পারাপারের জন্য মোটরসাইকেল নিয়ে টোলপ্লাজার অভিমুখের সড়কে অবস্থান নেয় মোটরসাইকেল আরোহীরা।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ও সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটের ব্যবস্থাপক জামাল বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় ফেরিতে কোনো গাড়ি বা যাত্রী নেই বলে ফেরি ঘাটে পড়ে রয়েছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কলমিলতা ও কুঞ্জলতা ঘাটেই থাকবে।

সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দোলা চৌধুরী জানান, একটি বুথ দিয়ে টোল আদায়ের পরিকল্পনা থাকলেও চাপ থাকায় আজ দুটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল। প্রতি মিনিটে টোল দিতে পারছে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে। প্রথম ঘণ্টায় সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রায় ১ হাজার ৫৩৭টি মোটরসাইকেল সেতু পাড়ি দিয়েছে।

ঈদকে কেন্দ্র করে পদ্মা সেতুতে বাইক চলাচলে অনুমতি দেয় সরকার। মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক এ সংক্রান্ত একটি প্রেস-বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মের ব্যত্যয় ঘটালে যেকোনো সময়ই আবারও বন্ধ হতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোটরসাইকেল চালকদের এই সুযোগ।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা গুলো হলো—

১. সেতুর টোল প্রদান করতে হবে (১০০ টাকা, ওয়ান ওয়ে)

২. সেতুর নির্দিষ্ট লেনে (বাম পাশে সার্ভিস লেন) মোটরসাইকেল চালাতে হবে

৩. কোন অবস্থাতেই নির্ধারিত লেন পরিবর্তন করা যাবে না

৪. ওভারটেকও করা যাবে না।

৫. মোটরসাইকেলের গতি সর্বোচ্চ ৬০ কিলোমিটারের মধ্যে রেখে চালাতে হবে

৬. মোটরসাইকেল চালক ও আরোহী দুজনকেই মানসম্মত হেলমেট পরিধান করতে হবে

৭. কোন অবস্থাতেই সেতুর উপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না

৮. চালকসহ সর্বোচ্চ দুইজন মোটরসাইকেলে চড়তে পারবে

এছাড়া মোটরসাইকেল চালনার ক্ষেত্রে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সব নিয়ম মেনে চলতে হবে মোটরসাইকেল চালকদের।

শর্তগুলো মেনে পদ্মা সেতু ব্যবহারের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। শৃংখলা না মানলে মোটরসাইকেল চলাচলের এ সুযোগ বাতিল করা হবে বলে প্রেস-বিঞ্জপ্তিতে জানানো হয়।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার। 

পরের দিন যান চলাচলের জন্ওয সেতু খুলে দেয়া হরে মোটরসাইকেল নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ওইদিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ প্রাণ হারান।  এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।


একাত্তর/এআর

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর