বাসের ধাক্কায় লেগুনার চার যাত্রী নিহত

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০৪:১০ পিএম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় লেগুনার চার জন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উচিৎপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উত্তম (৩৫) ও তার স্ত্রী পল্লবী (৩২), ছেলে অর্ণব (৭) এবং পল্লবীর ভাগিনা অপূর্ব (১০)।

আহতরা হলেন- পল্লবীর মা জ্যোতিকা রানী (৫০), ভাই শঙ্কর (৩০) ও পলাশ (৩৫)।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, পরিবারের সবাই লেগুনায় করে নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর থেকে দিনাজপুর সদর উপজেলার সিকদারহাটে যাচ্ছিলেন। পথিমধ্যে চিরিরবন্দর উপজেলার উচিতপুর এলাকায় আসলে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস লেগুনাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুই জন ও হাসপাতালে নেওয়া হলে আরো দুই জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত পাঁচ

গুরুতর আহত তিন জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।


একাত্তর/আরএ

২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
দিনাজপুরের হাকিমপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলামকে (৩৯) আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল)...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর