অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ০৬:২৬ পিএম

দেশজুড়ে কয়েকদিনের টানা দাবদাহের পর অবশেষে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, প্রেস ক্লাব, পল্টন, মিরপুর ও মতিঝিল এলাকায় বৃষ্টি শুরু হয়। 

এদিন বিকাল সাড়ে ৫টার পর থেকে ঝোড়ো হাওয়া শুরু হয় রাজাধানীতে। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করছেন রাজধানীবাসী। 

এর আগে গেলো শনিবার (১৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। একই দিন রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক চার ডিগ্রি। যা ঢাকায় এই মৌসুমে সর্বোচ্চ। ঢাকার এই তাপমাত্রা শুধু চলতি মৌসুমের সর্বোচ্চই নয়, এটি গত ৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ২০১৪ সালের ২৪ এপ্রিল ঢাকার  তাপমাত্রা ৪০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে ছুঁয়েছিল।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সেই হিসেবে শনিবার যদি ঈদুল ফিতর হয় তাহলে ঈদের দিন বৃষ্টিতে ভিজবে দেশ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আরও পড়ুন: শনিবার থেকে টানা তিন দিন বৃষ্টির আভাস

এছাড়া ঈদের দিনসহ (শনিবার ধরে) পরের তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে আসবে। তবে সব জায়গায় টানা বৃষ্টি না হলেও থেমে থেকে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় কমে আসতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতেও তাপমাত্রা সামান্য কমতে পারে।


একাত্তর/আরবিএস  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর