জীবিত হরিণ নদীতে ফেলে পালালো শিকারিরা, আটক পাঁচ

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ০৪:৫৭ পিএম

পূর্ব সুন্দরবনের সুপতি স্টেশন এলাকার চাতরা নদী থেকে পাঁচ হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। তবে দুই শিকারি বনের মধ্যে পালিয়ে গেছে। এসময় শিকারিরা বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা পা বাঁধা একটি জীবিত চিত্রল হরিণ নদীতে ফেলে দেয়। তবে বনরক্ষীরা হরিণটি জীবিত উদ্ধার করতে পারেনি। এসময় শিকার কাজে ব্যবহৃত তিনটি ছোট নৌকা ও  অন্য মালামাল করা হয়েছে। 

আটকরা হলেন, শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মো. সুমন হাওলাদার (১৯), মো. হোসাইন তালুকদার (২০), মামুন তালুকদার (২৫), ইউনুস হাওলাদার (৫০) ও নুর ইসলাম (৫০)। 

পালিয়ে যাওয়া শিকারীরা একই এলাকার জাহাঙ্গীর তালুদ্দার ও হাসান।

তবে আটক নুর ইসলাম ও ইউনুস জানান, তারা অন্য নৌকায় মাছ ধরছিলেন। হরিণ শিকারিদের নৌকায় তারা ছিলেন না। তাদের সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।   

image


শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশন কর্মকর্তা মো. সামসুল আরেফিন জানান, শুক্রবার (২১ এপ্রিল) বনবিভাগের স্মার্ট টিমের সদস্যরা বনের চাতরা নদীর পাড় থেকে তিনটি মাছ ধরা নৌকা ও তাদের শিকার করা একটি মৃত পুরুষ হরিণসহ পাঁচ শিকারিকে আটক করে।  তবে শিকারিরা কটকার বদরুদ্দিন এলাকা থেকে হরিণটি শিকার করে নিয়ে আসার পথে ওই এলাকায় ধরা পড়ে ।  

আরও পড়ুন: সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আটকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই বন কর্মকর্তা।


একাত্তর/এসি 

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর