পটুয়াখালীতে ফসল তুলতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৭:৪৮ পিএম

পটুয়াখালীতে নিজ জমিতে ফসল তোলার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার বিকেল সোয়া পাঁচটায় সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের পশ্চিম জামুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক মোহাম্মদ আলমগীর খান (৫১) ওই এলাকার মালিক খানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লাউকাঠি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস বাচ্চু জানান, বিকেলে স্ত্রী রাশিদা বেগমকে নিয়ে আলমগীর পশ্চিম জামুরা গ্রামের বিলের মধ্যে নিজ জমিতে মুগডাল তুলছিলেন। স্ত্রী বাড়ি চলে যাওয়ার পর আকাশে বিজলি চমকানোর সাথে সাথে বজ্রপাত শুরু হলে আলমগীর খান দৌড় দেন। এসময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

চেয়ারম্যান আরও জানান, স্থানীয় লোকজন এসে ক্ষেতের মধ্যে উপুড় হয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। বজ্রপাতে তার হাতে থাকা গামছাটিও পুড়ে গেছে। খবর পেয়ে তিনি ও স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়েছেন। পটুয়াখালী সদর থানা পুলিশকে  খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।  

আরও পড়ুন: নওগাঁ সীমান্তে ছয়টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর