নওগাঁ সীমান্তে ছয়টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৫:৩৩ পিএম

নওগাঁর ধামইরহাটের ভারতীয় সীমান্ত থেকে ছয়টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার দুপুরে বিজিবি ১৪ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

আটক চোরাকারবারি কিবরিয়া হোসেনকে (৩৫) জেলার ধামইরহাট উপজেলার চকশবদল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে ।  

বিজিবি জানায়, সীমান্তে আটক কিবরিয়া দীর্ঘদিন ধরে মাদক ও চোরাকারবারের সাথে জড়িত। থানায় তার বিরুদ্ধে মাদক পাচারের মামলাও রয়েছে। সম্প্রতি তিনি সোনা চোরাচালান করছেন- এমন তথ্যের ভিত্তিতে কিছুদিন ধরে তার চলাফেরা নজরদারি করছিলো বিজিবি। বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের স্পেশাল অপারেশন টিম ধামইরহাট সীমান্ত স্বর্ণের চালান যাচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিজিবি সদস্যরা চকিলাম সীমান্ত এলাকায় অভিযান চালায়। সেখানে সীমান্তের ২৬৭নং পিলার এলাকায় কিবরিয়াকে তল্লাশির জন্যে থামতে বললে কিবরিয়া পালানোর চেষ্টা করেন। তখন বিজিবি সদস্যরা কিবরিয়াকে তাড়া করে আটক করেন এবং তাকে তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন বলেন, শুক্রবার সকালে পত্নীতলায় একটি স্বর্ণের দোকানের পরীক্ষা-নিরীক্ষা করে বারগুলো ২৪ ক্যারেট স্বর্ণের বলে নিশ্চিত হওয়া গেছে। বারগুলোর ওজন ৭০০ গ্রাম যার বাজার মূল্য আনুমানিক ৫৩ লাখ ১৩ হাজার ২৩১ টাকা। 

আরও পড়ুন: শেরপুরে বন্যহাতির আক্রমণে আহত কৃষকের মৃত্যু

আটককৃত কিবরিয়া হোসেনের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের শেষে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবি-১৪’র অধিনায়ক।


একাত্তর/জো

দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর