জাপানিদের ছিনতাইয়ের পর কক্সবাজারে ফূর্তি, গ্রেপ্তার তিন

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১১:২৭ পিএম

রায়ের বাজারের বুদ্ধিজীবী স্মৃতি সৌধ দেখতে গিয়ে ছিনতাইকারির কবলে পড়েছিলেন দুই জাপানি নাগরিক। পরে ঢাকা ও চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ছিনিয়ে নেওয়া পাসপোর্ট, নগদটাকাসহ মূল্যবান জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ।

আটকরা হলেন- খায়রুল ইসলাম স্বপন (২৮), জিহাদুল ইসলাম মামুন (১৯) ও মো. আবু রাসেল প্রত্যয় (২২)। 

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

আজিমুল হক জানান, ঈদের তৃতীয় দিন রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতি সৌধ দেখতে যান জাপানি দুই নাগরিক। রাত সাড়ে আটটার দিকে তাদের পথরোধ করে তিন ছিনতাইকারী। ধারালো অস্ত্র ঠেকিয়ে তাদের পাসপোর্ট, দেড়লাখ ইয়েন, ২৮ হাজার টাকা, দুটি আইফোন, ক্রেডিট কার্ড ও ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেওয়া হয়। 

মোহাম্মদপুর থানায় মামলার পর ছিনতাইয়ে জড়িত স্বপন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে জানা যায় অপর দুই ছিনতাইকারী মামুন ও রাসেল ছিনতাইয়ের টাকায় কক্সবাজারে ঘুরতে গেছে। পরে তাদেরচট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: ভোলায় নতুন গ্যাস কূপের সন্ধান, উত্তোলন শুরু

তিনি জানান, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী। এর আগেও তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা ছিল।

সংবাদ সম্মেলনে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল, সহকারী কমিশনার আজিজুল হক, মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর