রোনালদোর গোলে আল নাসরের বড় জয়

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১০:২৯ এএম

সৌদি প্রো লিগে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। আল রাইদকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

শুক্রবার ম্যাচ শুরুর চার মিনিটেই স্কোরশিটে নাম লেখান রোনালদো। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল নাসর। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ঘারিব।

অতিরিক্ত সময়ে আরও দুটি গোল হজম করে আল রাইদ। গোল দুটি করেন বদলি হয়ে মাঠে নামা মোহাম্মদ মারান ও আল সুলাইঘিম। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

এই জয়ে ২৫ ম্যাচে ১৭ জয়ে ৫৬ পয়েন্ট আল-নাসরের। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। তাদের সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আল-রায়েদ। আগামী ৩ মে টেবিলের শীর্ষে থাকা আল-ইত্তিহাদ এবং ৮ মে আল খালিজের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হবে রোনালদোর আল-নাসর।

সুপার কাপের পর কিং কাপ থেকে ছিটকে গেছে আল-নাসর। ফলে রোনালদোদের সামনে এখন একমাত্র ভরসা প্রো লিগ। কিন্তু সেখানেও খুব একটা স্বস্তিতে নেই তারা। আল ইত্তিহাদের কাছে শীর্ষস্থান হারিয়ে ফেলেছে আল-নাসর। তবে শিরোপার রেশে বেশ ভালোভাবেই আছে সৌদির অন্যতম এই ক্লাবটি।


একাত্তর/এসজে

আমেরিকা-মেক্সিকো-কানাডা এই তিন দেশে আয়োজিত বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিতে সম্পূর্ণ নতুন রূপ নিয়ে হাজির হচ্ছে। ইতিহাসে এই প্রথম ৪৮টি দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ফুটবল বিশ্ব...
ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে আয়োজক শহরগুলো যখন বিশ্ববাসীর নজর কাড়তে মরিয়া, তখন কানাডার ভ্যাঙ্কুভার শহর এক মাস্টারস্ট্রোক খেলল! শহরের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক বা পরিচিত প্রতীক ‘সায়েন্স ওয়ার্ল্ড’-এর...
পর্তুগিজ ফুটবল ঈশ্বর ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে ফুটবল পাড়ায় যখনই সমালোচনা জমে ওঠে, তখনই সি.আর.সেভেন ভক্তদের মুখে হাসি ফুটিয়ে মাঠে নামেন পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেস। ইউরোপের পাট চুকিয়ে...
ব্রাজিল দলের ডাগআউটে কার্লো আনচেলত্তির আসা মানেই এক নতুন ট্যাকটিক্যাল বিপ্লবের আভাস। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড মনে করছেন, ব্রাজিলের মূল সমস্যা প্রতিভার অভাব নয়, বরং...
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর