প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, গুজব রটালে কঠোর শাস্তি: দীপু মনি

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০৭:৩১ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রোববার এসএসসি পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। তবে কেউ গুজব রটালে কঠোর শাস্তি দেওয়া হবে। 

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ব্যাপারে তিনি বলেন, এটা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। আমার চিন্তা ভাবনা করে দেখছি। এটির গবেষণার দরকার আছে।

কলেজটির অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৪ আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মশিউর রহমান, ভোলা জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরীসহ অন্যরা।

আরও পড়ুন: সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে: আইনমন্ত্রী

এর আগে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি চরফ্যাশনে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, জ্যাকব টাওয়ার, দেশের প্রথম পরিবেশ বান্ধব কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ, বেগম রহিমা ইসলাম কলেজসহ বিভিন্ন উন্নয়ন স্থাপনা পরিদর্শন করেন।


একাত্তর/এসি

দেশের চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে বিরূপ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালু রাখার যৌক্তিকতা স্পষ্ট করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
২০২৫ সালের এইচএসসি–আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে শিক্ষাবোর্ড।
চলতি বছরের এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হবে শুক্রবার থেকে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর