বিষ খাইয়ে সন্তান হত্যার দায়ে মায়ের ফাঁসি

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৪:২০ পিএম

কিশোরগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু সন্তানকে বিষাক্ত ট্যাবলেট খাইয়ে ও গলায় ফাঁস লাগিয়ে হত্যার দায়ে মা আছমা আক্তারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পূর্বচরপাড়া গ্রামের সুরুজ মিয়ার কন্যা আছমা আক্তার ঘটনার এক যুগ আগে নাটোর জেলার আশরাফ উদ্দিন নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।

বিয়ের সাত বছরের মাথায় আছমা আক্তারের স্বামী আশরাফ উদ্দিন সড়ক দুর্ঘটনায় মারা যান। তাদের দাম্পত্য জীবনে শিউলী আক্তার মায়া নামে এক কন্যা জন্ম নেয়। 

শিউলী আক্তার মায়া স্থানীয় কিন্ডারগার্ডেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

তিন বছর আগে আছমা আক্তার গাজীপুরের কাদের নামে এক যুবককে পুনরায় বিয়ে করেন। বিয়ের পর আছমা আক্তার কন্যা সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। 

পারিবারিক কলহের জেরে ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি সকালে আছমা আক্তার তার শিশু কন্যা শিউলী আক্তার মায়াকে জোরপূর্বক একটি বিষাক্ত ট্যাবলেট খাওয়ায়। আরেকটি ট্যাবলেট খাওয়ানোর চেষ্টাকালে আছমা আক্তারের মা মনোয়ারা বেগম বাঁধা দেন।

এসময় মনোয়ারা বেগমকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজের সন্তান শিউলী আক্তার মায়াকে মোবাইলের হেড ফোনের তার দিয়ে গলায় পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন আছমা আক্তার। তখন শিশুটি বমি করে মাটিতে ঢলে পড়ে।

পরিবারের সদস্যারা মায়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের নানা সুরুজ মিয়া বাদি হয়ে আছমা আক্তারের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ২০২০ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতের বিচারক মামলার সাক্ষী প্রমাণ ও শুনানি শেষে রায় প্রদান করেন।

আরও পড়ুন: টেকনাফে পাহাড় থেকে দুইজনকে অপহরণ

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট এ এ আফজল।

আসামি পক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম পলাশ।


একাত্তর/আরএ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর