‎বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেয়ার অভিযোগ

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০১:৩৩ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 

রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় সিনেমাটিক কায়দায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত যুবকের নাম আতিকুর রহমান মিয়াদ (২৪)। তিনি জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার এক তরুণীর সঙ্গে পাশাপাশি নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের এক যুবকের পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে নতুন কনেকে নিয়ে মাইক্রোবাসে করে শশুড়বাড়ির উদ্দেশে রওনা হন বর ও বরযাত্রীরা।

রাতে যানবাহনটি হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে আতিকুর রহমান মিয়াদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একদল যুবক গাড়িটির গতিরোধ করে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা মুহূর্তের মধ্যেই মাইক্রোবাসটিতে ভাঙচুর চালায় এবং বরযাত্রীদের ওপর আতঙ্ক সৃষ্টি করে নববধূকে ‘জোর করে’ তুলে নিয়ে চম্পট দেয়।

ঘটনার পরপরই তাদের পুরনো প্রেমের সম্পর্কের বিষয়টি সামনে এসেছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো এবং এ নিয়ে এলাকায় পূর্ব থেকেই আলোচনা চলছিলো। প্রেম মেনে না নিয়ে পরিবার অন্যত্র বিয়ে দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।

এদিকে সংগঠনের কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কাইসার শহীদ বলেন, আতিকুর রহমান মিয়াদ ছাত্রদলের কর্মী হলেও সে যা করেছে তা চরম অন্যায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। মেয়ের পরিবার আইনি ব্যবস্থা নিলে পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ জানান, ঘটনাটি জানার পর অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, মেয়ের সঙ্গে ছেলেটির পূর্বপ্রণয়ের সম্পর্ক ছিলো বলে জানা গেছে। সম্পর্কের বিষয়টি স্বজনেরা মেনে না নেওয়ায় ছেলেটি এই কাণ্ড ঘটিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে কনেকে সরাসরি কীভাবে নেওয়া হয়েছে এবং কারা এতে যুক্ত ছিলো, তা তদন্তের বিষয়। কনের স্বজনরা লিখিত অভিযোগ দিলেই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর