কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় দুই তরুণকে অপহরণ হয়েছে।
রোববার সকালে বাহারছড়ার জাহাপুরার পাহাড়ে এ অপহরণের ঘটনা ঘটে।
এসময় অপহরণকারীদের ছুরির আঘাতে আহত আরও দুইজন পালিয়ে আসতে সক্ষম হন।
অপহৃত তরুণ রহিম উদ্দিন ও রিদুয়ান ওই পাহাড়ে পানের বরজ দেখতে গিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জাহাজপুরার একটি পাহাড়ে পানের বরজ দেখতে যান রহিম উদ্দিন ও রিদুয়ানসহ কয়েকজন। এসময় তারা একদল অপহরণকারীর মুখোমুখি হন। তাদেরকে অপহরণের চেষ্টা করে রহিম উদ্দিন ও রিদুয়ানকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। বাকী দুইজন আহতাবস্থায় পালিয়ে আসতে সক্ষম হন।
আরও পড়ুন: বাস ও অটোভ্যানের সংঘর্ষে দুইজন নিহত, পাঁচজন আহত
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, অপহৃতদের উদ্ধারে পুলিশ জাহাজপুরা পাহাড়ে অভিযান পরিচালনা করছে।
একাত্তর/জো
