উতপ্ত সাগরে পূবালী বাতাস, দুইয়ে মিলে সর্বনাশ!

আপডেট : ০৩ মে ২০২৩, ০৭:৩০ পিএম

আগামী সপ্তাহে সামুদ্রিক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তবে, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, বা বাংলাদেশের দিকেই আসবে কি না তা নিশ্চিত নয়। 

আবহাওয়া কর্মকর্তারা জানান, এপ্রিল-মে মাসে সূর্যের সরাসরি রশ্মির কারণে বঙ্গোপসাগরের দক্ষিণে তাপমাত্রা বেশি থাকে। সাথে যুক্ত হয় পূবালী বাতাস। 

এ সময়ে সামুদ্রিক ঝড় নতুন কিছু নয়। তাই এই সময়টিকে ঘূর্ণিঝড়প্রবণ সময় হিসাবেই ধরা হয়। অতীতে অনেকগুলো ঘূর্ণিঝড় এই সময়ে আছড়ে পড়েছিলো বাংলাদেশ উপকূলে। 

বাংলাদেশের অবস্থান আর আবহাওয়ার কারণে প্রতিবছর বর্ষার আগে এপ্রিল-মে মাসে এবং বর্ষা শেষে আগস্ট-সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগর থাকে উত্তাল। 

তেমনই এক মাসে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি ছিলো ব্যাপক। এবারও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বঙ্গোসাগরে দুই থেকে তিনটি সামুদ্রিক ঝড়ের কথা বলা হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসে এক থেকে দুটি লঘুচাপ হতে পারে। আর মাসের দ্বিতীয় সপ্তাহে এই লঘুচাপের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। 

তবে, বর্তমানে বঙ্গোসাগরে পানির উপরিতলে যে তাপমাত্রা এবং বাতাসের গতি তা পর্যবেক্ষণ করে আবহাওয়াবিদরা বলছেন, আগামী সপ্তাহে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো: আবদুর রহমান খান জানান, লঘুচাপ সৃষ্টির ৪ থেকে ৫ দিন পর সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। গতিপথটাও বোঝা যাবে তখন। 

তিনি আরও জানান, ৮ থেকে ৯ মে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ থেকে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ১২ অথবা ১৩ তারিখে লঘুচাপটির ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে।

তবে এই সময় সাগরে মেঘ সঞ্চারের কারণে বৃষ্টির অভাবে দেশব্যাপী আবারো মৃদু থেকে মাঝারি তাপদাহ বয়ে যাবে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সামরিক সহায়তা বাড়াতে চায় জাপান

এটি যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয় তবে এর নাম হবে ‘মোখা’ বা ‘মোচা’ যা ইয়েমেনের দেয়া নাম। প্রকৃতির খাম-খেয়ালি আচরণের শতভাগ পূর্বাভাস দেয়ার উপায় নেই তাই এখনই এই বিষয় নিয়ে আতঙ্কিত না হবার পরামর্শ আবহাওয়াবিদদের।

এদিকে, বুধবার কলকাতার মৌসুম ভবন জানিয়েছে, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে। রোববার সেটি ওই অঞ্চলেই নিম্নচাপে পরিণত হতে পারে। 

যা সোমবার (৮ মে) গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। তারপর সেটি আরও শক্তি বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হবে। এগিয়ে যেতে থাকবে মধ্য বঙ্গোপসাগরের দিকে।


একাত্তর/আরবিএস  

বাংলাদেশ আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু , রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
দেশের সাত বিভাগে এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করে বলেছেন, সামুদ্রিক নিরাপত্তা জোরদারকরণ ও জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের অবদান আগামী দিনগুলোতে আরো বিস্তৃত ও কার্যকর হবে। 
চার জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্কতা দেখাতে বলা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর