নরসিংদীতে বজ্রপাতে দুইজন নিহত

আপডেট : ০৪ মে ২০২৩, ০৭:০৪ পিএম

নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার দুপুরে রায়পুরার অলিপুরা ইউনিয়নের লোচনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরার উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আহাদ মিয়া (২১) ও একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে রানা মিয়া (২০)। তারা দু’জন ঢাকায় একটি শপিং ব্যাক কারখানায় কাজ করতেন।

আহত হয়েছেন একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে শিমন মিয়া (২০)।

নিহত রানার বড় ভাই রুবেল মিয়া জানান, নিহত আহাদ, রানা ও শিমন তিন বন্ধু।

তিনি বলেন, আমার ভাইসহ তারা তিনজনই ঢাকায় একটি শপিং ব্যাগ তৈরির কারখানায় কাজ করে। এবার ঈদের ছুটিতে তিনজন বাড়ি আসে। বৃহস্পতিবার দুপুরে তিন বন্ধু মুড়ি খাওয়ার জন্য স্থানীয় বাজারের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

তিনি জানান, বজ্রপাতের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ ও রানাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর অবস্থায় শিমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মধুখালীতে ইউএনও’র ওপর হামলা, গাড়ি ভাঙচুর

স্থানীয় উত্তর বাখন নগর ইউনিয়নের চেয়ারম্যান হাবিুবুর রহমান বলেন, বজ্রপাতের সংবাদ পেয়ে আমি নিহত ওই দু’জনের বাড়ি গিয়েছিলাম। তাদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছি। এছাড়া আহত ব্যক্তির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।


একাত্তর/আরএ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর