রাশিয়া থেকে মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

আপডেট : ০৬ মে ২০২৩, ০২:৩৪ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে সরাসরি রাশিয়া থেকে ছেড়ে আসা এমভি আনকা সান নামের একটি বিদেশী জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। 

শনিবার দুপুর ১২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে বিভিন্ন ধরণের মেশিনারি পণ্য নিয়ে আসা ভানুয়াতুর পতাকাবাহী এ জাহাজটি ভিড়ে। 

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী জানান, গত ২ এপ্রিল রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে প্রায় এক হাজার ৬২৩ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি আনকা সান। 

তিনি আরও জানান, দুপুরের পালা থেকেই এ জাহাজটি হতে ৬৩০ প্যাকেজে আসা বিভিন্ন মেশিনারি পণ্য খালাসের কাজ শুরু হয়। তিনদিনে এ সকল পণ্যের খালাস কাজ শেষ হবে এবং খালাস শেষে এ পণ্য সড়ক পথে নেয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে। 

আরও পড়ুন: শেরপুরে বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু

এর আগেও এমভি আনকা সান আরেকবার মোংলায় এসেছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

পরিবারের হাল ধরতে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছাড়া গ্রামের যুবক সুরুজ কাজী। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তার জীবনে ডেকে আনে নির্মম পরিণতি।
রাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙ্গরে পৌঁছেছে।
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা তোলা শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে এস্কেভেটর দিয়ে এই কয়লা অপসারণের কাজ শুরু করে মালিকপক্ষ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর