টেক্সাসে আবারও বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৯

আপডেট : ০৭ মে ২০২৩, ১১:১৮ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় আটজনকে গুলি করে হত্যার পরে পুলিশের গুলিতে নিহত হন এক বন্দুকধারী। 

শনিবার ডালাসের উত্তরে অ্যালেন শহরের একটি শপিংমলে এ হামলা হয়। খবর: বিবিসি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি পথচারীদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছিলেন। এ কারণে শপিংমল থেকে কয়েকশ মানুষকে সরিয়ে নেওয়া হয়।  

পুলিশ জানায়, তারা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে। হামলায় বন্দুকধারী একাই ছিল বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে কয়েকজন শিশু বলে জানা গেছে। অন্তত সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে তিনজন গুরুতর আহত।

অ্যালেন শহরের ফায়ার চিফ জোনাথন বয়েড জানান, বন্দুকধারীসহ সাতজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। দুইজন পরে হাসপাতালে মারা যান।

শহরের পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে বলেন, একজন পুলিশ কর্মকর্তা গুলির শব্দ শুনে ঘটনাস্থলে যান। পরে তিনি বন্দুকধারীকে গুলি করেন।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই ঘটনাকে মর্মান্তিক বলে বর্ণনা করে বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষকে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত আছে রাজ্য।

ঘটনাস্থলের ভিডিও থাকলে স্থানীয়দের এফবিআই এর সঙ্গে যোগাযোগ করতে বলেছে পুলিশ।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বন্দুকধারীকে কালো পোশাক পরা পরিহিত বলে বর্ণনা করেছেন। একজন বলেন, শুরুতে দশবার গুলির শব্দ পেয়েছি। পরে আরও দশ থেকে পনেরোটি গুলি। লোকটি কালো পোশাক পরে ছিলেন। তিনি মানুষদের লক্ষ্য করে গুলি করছিলেন।

বন্দুক সহিংসতা আর্কাইভ অনুসারে, এ বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১৯৮টি গুলির ঘটনা ঘটেছে, যার প্রতিটিতে ৪ বা তার বেশি লোক নিহত বা আহত হয়েছেন। 

আরও পড়ুন: নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়ায় গাড়ি বিক্রি বেড়েছে তিনগুণ

এ সপ্তাহের শুরুর দিকে টেক্সাসে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে যিনি ৯ বছর বয়সী এক শিশুসহ পাঁচ প্রতিবেশীকে গুলি করে হত্যা করেছেন।


একাত্তর/জো

হোয়াইট হাউসের জনপ্রিয় প্রেস সেক্রেটারি পদটি আপাতত ফাঁকা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! অগাস্টের শেষদিকে ক্যারোলিন লেভিটের আকস্মিক পদত্যাগের পর যে পদটি নিয়ে ওয়াশিংটনের রাজনীতিতে জোর...
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ-নৃশংস সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তিতে অশ্রুসজল ভালোবাসায় প্রায় তিন হাজার নিহত মানুষকে স্মরণ করল আমেরিকানরা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর অপহৃত চারটি বিমান নিয়ে...
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর মোখা হুথিদের দখলে যাওয়ার পর তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালানোর জন্য সৌদি আরবের করা অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর