কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় তিন আসামি গ্রেপ্তার

আপডেট : ০৭ মে ২০২৩, ০৫:৩৬ পিএম

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন হত্যার সাতদিন পর এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

রোববার সকালে কুমিল্লা নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল মো. তানভীর মাহমুদ পাশা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার মো. ইসমাইল (৩৬), একই উপজেলার মনাইরকান্দি এলাকার সোহেল শিকদার (৪০) ও দাউদকান্দি উপজেলার গোপচর এলাকার শাহ আলম ওরফে পা কাটা আলম (৩৬)।

র‌্যাব-১১ অধিনায়ক মো. তানভীর মাহমুদ পাশা বলেন, গত ৩০ এপ্রিল রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গৌরীপুর পশ্চিম বাজার সংলগ্ন মসজিদের সামনে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেন (৪৫) খুন হন।

পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন রাতে নিহত জামালের সাথে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গৌরীপুর পশ্চিম বাজার সংলগ্ন মসজিদের পাশে একটি দোকানের সামনে মো. ইসমাইল (৩৬) এলাকার পূর্ব পরিচিত কয়েকজন ব্যক্তির সাথে একটি দোকানের সামনে অবস্থান করছিল। 

এসময় তিনজন বোরকা পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী জামাল হোসেনের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা জামালের উপর এলোপাথাড়ি বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। 

পরে জামাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারী সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত জামালকে ঘটনাস্থলে উপস্থিত লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কিলিং মিশনে অংশগ্রহণকারী ব্যক্তিদেরকে শনিবার চট্টগ্রামের আগ্রাবাদ, ঢাকার রায়েরবাগ, কালশী ও মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: নরসিংদীতে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বাবা নিহত

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মূলত এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। 

র‍্যাব জানিয়েছে, এই মামলার এজাহারনামীয় ৯ জন আসামির মধ্যে এজাহারনামীয় ১নং ও ২নং আসামি সুজন ও আরিফ নেপালে, ৫নং আসামি বাদল দুবাইতে, ৬নং আসামি শাকিল ভারতে, ৮নং আসামি অলি হাসান সৌদি আরবে পালিয়ে গেছে এবং ৯নং আসামি কালা মনির আত্মগোপনে রয়েছে। তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা কামনা করে চেষ্টা চালাচ্ছে র‍্যাব-১১। 

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দাউদকান্দি থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।


একাত্তর/এসজে

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর