রাশিয়ার বিজয় দিবসের আগে ইউক্রেনে হামলা জোরদার

আপডেট : ০৮ মে ২০২৩, ১১:১৭ এএম

রাশিয়ার বিজয় দিবসের প্রাক্কালে কিয়েভ ও ইউক্রেনজুড়ে মিসাইল ও ড্রোন হামলা জোরদার করেছে মস্কো। 

সোমবার প্রথম প্রহরে কিয়েভের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওডেসায় মিসাইল হামলায় পুড়ে গেছে একটি খাদ্যগুদাম। 

মঙ্গলবার বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে মস্কো। এটি ভ্লাদিমির পুতিনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, কেননা এই দিনেই নাৎসি জার্মান বাহিনীকে পরাজিত করেছিলো সোভিয়েত সেনাবাহিনী। 

ইউক্রেনে ‘নাৎসিবাদের নতুন অবতার’ ধ্বংস করার জন্য প্রায়ই সেই যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে রুশ সেনাবাহিনীকে অনুপ্রাণিত করার চেষ্টা করেন তিনি। 

মঙ্গলবারের মধ্যে অবরুদ্ধ বাখমুত শহর দখলের জন্য রাশিয়া গোলাবর্ষণ তীব্রতর করেছে বলে জানিয়েছেন শহরটিতে ইউক্রেনের শীর্ষ জেনারেল। রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ বাখমুত থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা বাদ দিয়েছে বলে জানা গেছে। 

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো তার টেলিগ্রাম বার্তা চ্যানেলে বলেন, পশ্চিমের সোলোমিয়ানস্কি জেলায় বিস্ফোরণে তিনজন এবং সোভিয়াতোশিন জেলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার পর আরও দুইজন আহত হয়েছেন। 

ইউক্রেনের প্রায় দুই-তৃতীয়াংশ জুড়ে কয়েকঘন্টা ধরে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজার পর খেরসনের দক্ষিণাঞ্চলে এবং দক্ষিণ-পূর্বে জাপোরিঝিয়া অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

জাপোরিঝিয়াতে রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্মকর্তা ভ্লাদিমির রোগভ বলেছেন, রাশিয়ান বাহিনী এই অঞ্চলের একটি ছোট শহর ওরিখিভে একটি গুদাম এবং ইউক্রেনীয় সেনাদের অবস্থানস্থলে হামলা করেছে। 

রাশিয়ান বাহিনী রোববার উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলে আটটি স্থানে গোলাবর্ষণ করেছে বলে আঞ্চলিক সামরিক প্রশাসন একটি ফেসবুক পোস্টে জানিয়েছে।

আরও পড়ুন: টেক্সাসে গাড়িচাপায় আটজন নিহত, চালক গ্রেপ্তার

গত দুই সপ্তাহে রাশিয়ার নিয়ন্ত্রিত লক্ষ্যবস্তু, বিশেষ করে ক্রিমিয়াতেও হামলা জোরদার হয়েছে। ইউক্রেন এই হামলায় কোনো ভূমিকা নিশ্চিত না করেই বলেছে, দীর্ঘ-প্রত্যাশিত স্থল হামলার প্রস্তুতি হিসেবে শত্রুর অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। 


একাত্তর/এসজে

রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
চীনের রাজধানী বেইজিংয়ে নিরাপত্তার স্বার্থে ড্রোন ও মানববিহীন আকাশযান (ইউএভি) রাখা ও ব্যবহারের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৫ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন বিধিমালা...
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে রাশিয়ার ড্রোন হামলায় ইউরোপে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগেই...
ইউক্রেনের চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। এবার পোল্যান্ড সীমান্তবর্তী এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর