টেক্সাসে গাড়িচাপায় আটজন নিহত, চালক গ্রেপ্তার

আপডেট : ০৮ মে ২০২৩, ১০:৫২ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে গৃহহীন এবং অভিবাসীদের জন্য একটি আশ্রয়কেন্দ্রের কাছে একটি বাসস্টপে গাড়িচাপায় আটজন নিহত হয়েছে। 

স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায় মেক্সিকান সীমান্তের কাছে ব্রাউনসভিল শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ব্রাউনসভিল পুলিশ বলছে, ওই চালককে গ্রেপ্তার করে মামলা করা হয়েছে। তবে ঘটনাটি ইচ্ছাকৃত ছিল কিনা তা স্পষ্ট নয়।

এর আগে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে পুলিশকে উদ্ধৃত করে বলা হয়, এটি একটি ইচ্ছাকৃত হামলা বলে মনে হচ্ছে।

ঘটনাস্থলের কাছাকাছি বিশপ এনরিক সান পেদ্রো ওজানাম সেন্টারের পরিচালক ভিক্টর মালডোনাডো গণমাধ্যমকে বলেন, নজরদারি ফুটেজে দেখা গেছে একটি এসইউভি ট্রাফিক সিগন্যাল ভেঙে দ্রুতগতিতে বাসস্টপের দিকে আসছে।

এরপর গাড়িটি ফুটপাথে ধাক্কা খেয়ে প্রায় ২০০ ফুট উড়ে গিয়ে গতিপথে থাকা কয়েকজনকে চাপা দেয়। 

মালডোনাডো বলেন, ঘটনার প্রায় আধা ঘণ্টা আগে আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী প্রায় ২০ জনের একটি দল হেঁটে বাসস্টপে গিয়ে অপেক্ষা করছিলো।

নিহতদের বেশিরভাগই ভেনেজুয়েলার নাগরিক ও পুরুষ বলে এর আগে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন তিনি। তিনি শহরে অভিবাসীদের প্রতি কোনও শত্রুতা প্রত্যক্ষ করেননি বলেও যোগ করেন। 

তবে একটি স্থানীয় মিডিয়া আউটলেট কেআরজিভি-টিভি তাকে উদ্ধৃত করে বলে, ঘটনার পর থেকে লোকজন আশ্রয়কেন্দ্রের গেটে এসে নিরাপত্তারক্ষীকে বলে যে এটি ‘তাদের কারণে’ ঘটেছে। 

আরও পড়ুন: কেরালায় নৌকা ডুবে ২১ জনের প্রাণহানি

ঘটনার পর পুলিশ জানিয়েছে, চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং মাদক ও অ্যালকোহল পরীক্ষা করানো হয়েছে। তিনি কর্তৃপক্ষের সাথে অসহযোগিতা করছেন বলে জানা গেছে।

মার্কিন সীমান্ত সুরক্ষা কর্মকর্তাদের মতে, ব্রাউনসভিল শহরে সম্প্রতি অবৈধ অভিবাসীদের সংখ্যা বেড়ে গেছে। করোনা বিধিনিষেধ তুলে দেয়ায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর