বুধবারের মধ্যে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’

আপডেট : ০৯ মে ২০২৩, ০৪:০৩ পিএম

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও কাছাকাছি আন্দামান সাগরে অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি মঙ্গলবার  মধ্যেই নিম্নচাপ ও বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। 

সেটি হলে এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘মোখা’। তবে মোখার সম্ভাব্য গতিপথ এখনো স্পষ্ট নয়। আবহাওয়া অফিস বলছে, সঠিক গতি-প্রকৃতি জানতে আরও সময় লাগবে। 

এদিকে, সারাদেশে চলমান তীব্র গরম আরও দু’দিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তীব্র গরমে হাঁসফাঁস উঠেছে জনজীবনে। 

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছিলো চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি সোমবার মধ্যরাতেই সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন গাণিতিক মডেল পর্যালোচনা করে আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবারের মধ্যেই এটি নিম্নচাপে রূপ নেবে। 

এর গভীর নিম্নচাপে পরিণত হয়ে বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘুর্ণিঝড় হলে এর নাম হবে ‘মোখা’। তবে সম্ভাব্য এই ঘূণিঝড়ের গতি-প্রকৃতি এখনও স্পষ্ট নয়। 

আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে।

এরপর ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাঁক নিতে পারে। এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

তবে তার ল্যান্ডফল (যেখানে ঝড় আছড়ে পড়ে) কোথায় হবে, তা এখনই জানা যায়নি। আগামী দু’এক দিনের মধ্যেই এই ব্যাপারে হিসাব মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

বঙ্গোপসাগরে মে মাসে সৃষ্ট ঘূর্ণিঝড়ের ইতিহাস বাংলাদেশের জন্য সুখকর নয়। আবহাওয়ার তথ্য বলছে, ১৯৬০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৬টি ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছে। 

আরও পড়ুন: প্রতীক পেলেন গাজীপুরের প্রার্থীরা

যার ১৫ টাই এসেছে মে মাসে। তাই সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে বাংলাদেশ উপকূল শংকামুক্ত নয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

বঙ্গোপসাগরে যখন দানা বাঁধছে ঘূর্ণিঝড়, তখন গরমে পুড়ছে পুরো দেশ। রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। 

রাজধানী ঢাকায়ও প্রচন্ড গরম। জনজীবনে নাভিশ্বাস অবস্থা। পূর্বাভাস বলছে, আগামী আরও দু’তিন দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এই সময়ের মধ্যে বৃষ্টির সম্ভাবনাও কম। 


একাত্তর/আরবিএস   

দেশের সাত বিভাগে এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
টানা দুই দিন দেশে চার বার ভূমিকম্পে মানুষ যখন আতঙ্কিত, তখনই এলো আরেক প্রাকৃতিক দুর্যোগর খবর। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে।
চার জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্কতা দেখাতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর