পুলিশের পোশাকে চাঁদাবাজির সময় জনতার হাতে আটক দুই

আপডেট : ১২ মে ২০২৩, ০৫:৪৭ পিএম

পুলিশের পোশাকে চাঁদাবাজির সময় দুই ব্যক্তিকে আটক করে আহলাদীপুর পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন এলাকার নিহাজ জুট মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার বিচিত্রা গ্রামের জুনায়েদ পাটোয়ারী (৩১) ও মুকুন্দিয়া গ্রামের সৌরব হোসেন (২০)।

স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় পুলিশের পোশাক পরিহিত দুই ব্যক্তি হাইওয়ে পুলিশ পরিচয়ে সড়কে চলাচলরত গাড়ি আটকিয়ে কাগজপত্র দেখার নাম করে চাঁদাবাজি করছিলো। এসময় তাদের আচরণে সন্দেহ হলে জনতা ওই দুইজনকে আটক করে হাইওয়ে পুলিশে খবর দেয়।

একাত্তরের হাতে আসা এক ভিডিওতে দেখা যায়, আটককৃত এক ব্যক্তির পোশাকে সিরাজুল ইসলাম লেখা নেমপ্লেট ঝুলছে। তার পেছনে মোটরসাইকেলে ছিলেন আরো একজন।

image


ওই ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা ওই দুই ভুয়া পুলিশকে টেনে বাইক থেকে নামাচ্ছেন। এসময় তাদের বলতে শোনা যায়, কাগজপত্র ঠিক থাকা শর্তেও টাকা নিচ্ছিল ওই দুইজন।

আরও পড়ুন: কলাপাড়ায় পানিতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বলেন, মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজিকালে অভিযুক্ত ওই দুইজনকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে স্থানীয়রা। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর