‘রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী’

আপডেট : ১৩ মে ২০২৩, ০৬:২৬ পিএম

ঘূর্ণিঝড় মোখাকে কেন্দ্র করে রোহিঙ্গারা যেন সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এপিবিএনসহ সব সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে তেজগাঁও মহিলা কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 

তিনি বলেন, দুর্যোগের সুযোগ নিয়ে রোহিঙ্গারা যাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বের হতে না পারে এজন্য সজাগ আছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে যদি মোখা মিয়ানমারের বদলে বাংলাদেশ অংশে আঘাত হানে তখন রোহিঙ্গাদের নিরাপদ জায়গায় আনা হবে।

দুর্যোগ মোকাবেলায় মানুষকে সহায়তা করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। 

মন্ত্রী বলেন, মোখা মোকাবিলায় সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সেন্টমার্টিন থেকে প্রায় সব মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। সেন্টমার্টিনে কী পরিমাণ ঝড় হবে সেই নির্দেশনা ওই এলাকার বাসিন্দাদের দেওয়া হয়েছে, তাদেরকে সচেতন ও নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোকাবিলায় সব প্রস্তুতি নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

অর্থাৎ মোখাকে কেন্দ্র করে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে ও সেইসঙ্গে নিরাপত্তা বাহিনীও প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড় মোখার সময় যদি প্রয়োজন হয় তবে রোহিঙ্গাদের সরকারিভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হতে পারে। তবে কেউ যদি স্বেচ্ছায় যেতে চায় তাদেরকে যেতে দেওয়া হবে না। তাদেরকে নির্দিষ্ট স্থানেই রাখা হবে।


একাত্তর/এসজে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর