৪৯তম বিসিএসে ভেরিফিকেশনের কারণে প্রজ্ঞাপন বিলম্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পিএম

৪৯তম বিশেষ বিসিএসে রাজনৈতিক বা অন্য কোনো কারণে কাউকে বাদ দেওয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কেবল নিয়মমাফিক পুলিশ ভেরিফিকেশনের কারণে ৪৬ জন প্রার্থীর প্রজ্ঞাপন বিলম্বিত হচ্ছে। আগামী সোমবারের মধ্যে এই প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ নিয়ে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না করার আহবান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিসিএসের পরিসংখ্যান তুলে ধরে জানান, সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৬৬৮ জনকে সুপারিশ করেছিলো। তার মধ্যে সার্টিফিকেট জমা দিতে না পারায় তিনজন এবং স্বাস্থ্য পরীক্ষায় অংশ না নেওয়ায় আটজনসহ মোট ১১ জন বাদ পড়েন। বাকি ৬৫৭ জনের মধ্যে ৬১১ জনের নামে প্রজ্ঞাপন জারি হয়েছে। অবশিষ্ট ৪৬ জনের পুলিশ ভিআর (ভেরিফিকেশন) প্রক্রিয়া চলমান থাকায় প্রজ্ঞাপন কিছুটা বিলম্বিত হচ্ছে। আগামী সোমবারের মধ্যে বাকিদের প্রজ্ঞাপন জারি হয়ে যাবে বলে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। একই সাথে এ বিষয়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টি না করার অনুরোধ করেন তিনি।

মিরপুরের রাড্ডা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আসার বিষয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। ঘটনার তদন্ত চলছে। তদন্তে তার কোনো সম্পৃক্ততা পাওয়া গেলে চার্জশিটে নাম অন্তর্ভুক্ত করা হবে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থাও নেওয়া হবে; প্রয়োজনে দল থেকেও বহিষ্কার করা হবে। 

রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, রাস্তা বা ফুটপাত বন্ধ করে কোনো হকার বসতে দেওয়া হবে না এবং এ বিষয়ে নিয়মিত অভিযান চলবে। এর সঙ্গে কোনো রাজনৈতিক অস্থিরতার সম্পর্ক নেই। তবে শৃঙ্খলায় আনার পাশাপাশি হকারদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কি না, সরকার সে বিষয়েও চিন্তা করছে।

একাত্তর/এসি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে এবার ৩৩ হাজারের বেশি মণ্ডপে পূজা উদযাপিত হবে, যা গত বছরের তুলনায় অন্তত এক হাজার বেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সার্বিক...
বিরোধী দল আলোচনা টেবিলে এলে সমঝোতার ভিত্তিতে প্রস্তাবিত সংবিধানে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতের ইস্যুতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর