নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার বাসাবাড়িতেও হাঁটু পানি!

আপডেট : ২০ জুন ২০২১, ০৬:৫২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় জলাবদ্ধতায় পানি-বন্দি হয়ে পড়েছে প্রায় দুই লাখ মানুষ। কারো ঘরে হাঁটু পানি, কারো ঘরে কোমর পর্যন্ত পানি জমে আছে।

টিউবওয়েল, চুলা সবই পানির নিচে থাকায় দুর্ভোগে মানুষ। আক্রান্ত হচ্ছেন পানি-বাহিত নানা রোগে। সড়ক ডুবে থাকায় চলাচল করতে হচ্ছে নৌকায়।

টানা কয়েকদিন বৃষ্টিতে পানি জমে যায় ফতুল্লার লালপুর, পৌষার পাড়, উত্তর মাসদাইর ও কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জ, নয়ামাটি, চিতাশাল, নুরবাগসহ কয়েকটি এলাকায়।

এসব এলাকায় পানি-বন্দি হয়ে পড়েছেন প্রায় দুই লাখ বাসিন্দা। শুধু রাস্তা-ঘাট নয়, পানি ঢুকে পড়েছে বাসা-বাড়িতে। ফলে সেখানের জন-জীবনে নেমে এসেছে নানা দুর্ভোগ।

কারো ঘরে হাঁটু পানি, কেউবা কোমর পর্যন্ত পানিতে ডুবে আছে। সড়ক ডুবে থাকায় চলাচল করছেন নৌকা ও ভ্যানে দিয়ে। টিউবওয়েল, চুলা সবই পানির নিচে।

ভুক্তভোগীরা আরও বলছেন, শিল্প প্রতিষ্ঠানের বর্জ্যের সাথে এসব পানি মিশে চর্মরোগে ভুগছেন তারা। পানি-বাহিত নানা রোগেও আক্রান্ত হচ্ছেন।

দুর্ভোগের কথা জনপ্রতিনিধিরা জানালেন, বর্ষার পর তারা বিভিন্ন এলাকার জলাবদ্ধতা দূর করার কাজ শুরু করবেন। আর জেলা প্রশাসক জানালেন, পানি নিষ্কাশনের কয়েকটি খাল দখল হয়ে গেছে, সেসব পুনরুদ্ধারের চেষ্টা চলছে। তাহলে পরিস্থিতির উন্নতি হবে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গত দুই তিন বছর ধরে বর্ষা মৌসুমের শুরুতেই সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়। জলাবদ্ধতা নিষ্কাশনে তাই স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকার মানুষ।

একাত্তর/আরএ

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর