খাদ্য নয়, গৃহনির্মাণ সামগ্রী চান সেন্ট মার্টিনবাসীরা

আপডেট : ১৬ মে ২০২৩, ০৩:০৩ পিএম

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বিধ্বস্ত হয়েছে হাজারো বাড়িঘর। তাই খাবারের চেয়ে সেন্ট মার্টিনবাসীর এখন বেশি দরকার গৃহনির্মাণ সামগ্রী। 

যাদের ঘর ভেঙেছে তারা এখন বাস করছেন খোলা আকাশের নিচে। জেলা প্রশাসন বলছে, তারা তালিকা করছেন; এরপর ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। 

টিন-বাঁশ দিয়ে তৈরি সেন্ট মার্টিনের মোটামুটি সব ঘর ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নিম্নবিত্ত মানুষ এখন নতুন করে ঘর তৈরি করতে গিয়ে চোখে সর্ষে ফুল দেখছেন। 

বাঁশ-পলিথিনের মিশেলে তৈরি ছোট ঘরগুলো ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে। অনেক ঘর একেবারে মিশে গেছে মাটির সঙ্গে। এর বাইরে যেসব ঘর টিন-কাঠ দিয়ে বানানো, সেসব ঘরের বেশিরভাগেরই টিনের চালা উড়ে গেছে। সীমানা প্রাচীরও ভেঙে গেছে।

দ্রুত ঘর মেরামত করতে না পারলে সামনের বর্ষায় কিভাবে টিকে থাকবেন তা নিয়ে সবার চোখে মুখেই দুশ্চিন্তার ছাপ। দ্বীপের জনপদ ঘুরলেই দেখা যায় মানুষের মনে দুশ্চিন্তার ছাপ।

স্থানীয়রা বলছেন, সবার ঘরে কম বেশি খাদ্য আছে। খাদ্যের চেয়ে এখন জরুরি ঘর সংস্কার করা। তাই ঘর নির্মাণের সামগ্রী তাদের বেশি প্রয়োজন।

তারা বলেন, আমাদের এখানে খাবার নয়, সবচেয়ে বেশি জরুরি বাঁশ, টিন, পলিথিন। মানে ঘরের জন্য যেসব জিনিস প্রয়োজন সেগুলো দরকার।

ঝড়ের পরদিন কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং কোস্ট গার্ডের জোনাল প্রধানসহ আওয়ামী লীগ নেতারা আসেন সেন্ট মার্টিনে। 

জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান জানান, ক্ষতিগ্রস্তদের জন্য একটি তালিকা তৈরি হচ্ছে। কাজ শেষ হলে সহযোগিতা করা হবে। 

কক্সবাজার কোস্ট গার্ডের জোনাল কমান্ডার এবং পুলিশ সুপার জানান জেলা প্রশাসন এবং স্থানীয়দের সাথে সমন্বয় করে তারা সার্বিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন। 

আরও পড়ুন: কয়েক ঘণ্টার ঝড়ে লণ্ডভণ্ড প্রবালদ্বীপ সেন্টমার্টিন

ক্ষতিগ্রস্তরা বলছেন, কোন আশ্বাস নয়, চান দ্রুত ত্রাণ সহায়তা। কারণ, খেয়ে পড়ে থাকতে পারলেও রাতে ঘুমানোর ছাদটুকু নেই তাদের মাথার উপর।



সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ আটলান্টিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজে থাকা এক কর্মচারী নিহত হয়েছেন।
সোমবার থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে চলাচল করবে পর্যটকবাহী চার জাহাজ। ডিসেম্বর থেকে দ্বীপে রাত্রিযাপনের অনুমতি থাকায় ও পর্যটকের সাড়া পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।
কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে প্রথমদিনে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে ৬৫৩ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে...
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর