সুন্দরবনে মাছ ধরা ও পর্যটন তিন মাস নিষিদ্ধ

আপডেট : ১৯ মে ২০২৩, ০৩:০৮ পিএম

মাছের প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে সুন্দরবনে মাছ ধরা ও সব ধরনের পর্যটন জাহাজ চলাচল প্রায় তিনমাস নিষিদ্ধ করেছে বন বিভাগ ও মৎস্য অধিদপ্তর।

শনিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় সুন্দরবনের খাল ও নদীতে মাছ ধরা এবং সুন্দরবনে পর্যটনবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে ৯২দিন। আর ৬৫ দিন বন্ধ থাকবে সাগরে মাছ ধরা। 

নিষেধাজ্ঞা চলাকালীন সমুদ্রে মাছ ধরার জন্য নিবন্ধিত ২৬৪০ জেলেকে ভাতা দেয়া হবে ।   

বাগেরহাটের মোংলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, মাছের প্রজনন নির্বিঘ্ন করতেই ২০মে থেকে বঙ্গোপসাগরে ও সুন্দরবনে সকল ধরণের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

নিষেধাজ্ঞার কারণে ২৩ জুলাই পর্যন্ত সাগরে ও ৩১আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী, খালে মাছ শিকার করতে পারবেন না জেলেরা। এছাড়া ৩১ অগাস্ট পর্যন্ত পর্যটনবাহী নৌ যান চলাচল বন্ধ থাকবে।

image


সংশ্লিষ্ট কর্মকর্তার বলছেন, সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন নির্বিঘ্ন করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। 

বিভাগীয় বন কর্মকর্তা (সুন্দরবন পূর্ব ) মোহাম্মদ বেলায়েত হোসেন, মাছের পাশাপাশি বন্যপ্রাণীর প্রজনন নির্বিঘ্ন করতে বন্ধ থাকবে সুন্দরবনে পর্যটনবাহী নৌযান চলাচল। কারণ নৌযানের বিকট শব্দ প্রজনন কার্যক্রম বিঘ্নিত করে। 

নিষেধাজ্ঞার সময়ে সমুদ্রগামী নিবন্ধিত ২৬৪০ জেলের প্রত্যেককে দুই দফায় দেয়া হবে ৮৬ কেজি করে চাল। 

জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিবন্ধিত ছাড়াও সমুদ্র ও সুন্দরবনের ওপর নির্ভরশীল আরও কয়েক হাজার জেলে রয়েছেন। 


একাত্তর/আরবি 

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর