যুদ্ধাপরাধে অভিযুক্ত হাজতির মৃত্যু

আপডেট : ২০ মে ২০২৩, ০৩:১৫ পিএম

কেন্দ্রীয় কারাগারে বন্দী যুদ্ধাপরাধের একাধিক মামলায় অভিযুক্ত এস এম মহাসিন-উল-মুলক নামে এক বিএনপি নেতা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। 

শনিবার ভোরে অসুস্থ হয়ে পড়লে মহসিনকে ঢামেকে নেয়ার পর মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুবাস কুমার ঘোষ। 

একাধিক মামলার আসামি মহাসিন তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আছারিপুর গ্রামের মৃত বরকত উল্লাহ সরদারের ছেলে।

তিনি উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। যুদ্ধাপরাধের অভিযোগে গত বছর তাকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) সুবাস কুমার ঘোষ জানান, মৃত মহাসিন যুদ্ধাপরাধের মামলায় বন্দি ছিলেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।

জেল সুপার সুবাস কুমার ঘোষ জানিয়েছেন, মৃত বন্দী যুদ্ধাপরাধের মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে ছটি টি মামলা হয়েছে। 

তিনি বলেন, শনিবার ভোরে কেন্দ্রীয় কারাগারে মহাসিন অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরবি 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রিমার্ক এইচবি লিমিটেডের বিক্রেতাবান্ধব ও ব্যতিক্রমী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের প্রথম ‘লাখপতি বিজয়ী’ হয়েছেন সাতক্ষীরার শ্যামল স্টোরের স্বত্বাধিকারী শ্যামল কুমার দাস।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর