রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৪:০১ পিএম

রিমার্ক এইচবি লিমিটেডের বিক্রেতাবান্ধব ও ব্যতিক্রমী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের প্রথম ‘লাখপতি বিজয়ী’ হয়েছেন সাতক্ষীরার শ্যামল স্টোরের স্বত্বাধিকারী শ্যামল কুমার দাস। দেশে আন্তর্জাতিক ব্র্যান্ডের স্কিনকেয়ার, হোমকেয়ার ও কসমেটিকস পণ্য উৎপাদনকারী এ প্রতিষ্ঠানের এ ক্যাম্পেইনের আওতায় তিনি নগদ এক লাখ টাকার আকর্ষণীয় পুরস্কার অর্জন করেছেন। এ অর্জন শুধু একজন খুচরা ব্যবসায়ীর সাফল্যের গল্পই নয়, বরং দেশের রিটেইলারদের আর্থিক সমৃদ্ধি ও ব্যবসায়িক বিকাশে রিমার্কের অঙ্গীকারেরও উজ্জ্বল উদাহরণ, বলছেন কর্মকর্তারা।

সোমবার (২২ জুন) রাজধানীর গুলশানে রিমার্কের কর্পোরেট অফিসে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শ্যামল কুমার দাসের হাতে এক লাখ টাকার পুরস্কারের চেক তুলে দেন রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন, ডেপুটি হেড অব এইচপিসি চ্যানেল মোহাম্মদ রুবেল, হেড অব সেলস অপারেশন আকিব সারওয়ার, রিজিওনাল সেলস ডিরেক্টর জিএম আবুল বাশারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন বিক্রেতা বন্ধুদের জন্য এক চমৎকার উদ্যোগ। ব্যবসায়িক অংশীদারদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। আমি বিশ্বাস করি, এমন স্বচ্ছ ও আকর্ষণীয় ক্যাম্পেইন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে অনুপ্রাণিত করবে। আজকের প্রথম লাখপতি বিজয়ী শ্যামল কুমার দাসকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে আরও অনেক বিক্রেতা এই ক্যাম্পেইনের মাধ্যমে পুরস্কৃত হবেন বলে আশা করি।

প্রথম লাখপতি বিজয়ী হিসেবে নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করে শ্যামল কুমার দাস বলেন, রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের প্রথম লাখপতি হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই পুরস্কার শুধু আর্থিক প্রাপ্তিই নয়, এটি আমার ব্যবসার প্রতি নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস যোগাবে। রিমার্ক যে তাদের বিক্রেতাদের মূল্যায়ন করে, এই পুরস্কার তারই প্রমাণ। এমন উদ্যোগ দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।

রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন বলেন, রিমার্কের কাছে বিক্রেতারা শুধু ব্যবসায়িক অংশীদার নন, তারা আমাদের প্রবৃদ্ধির সহযাত্রী। ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তাদের সাফল্যকে উদযাপন করতে চাই। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে ব্যাপক সাড়া মিলছে, তা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। আমরা চাই, রিমার্কের সঙ্গে ব্যবসা করা মানেই শুধু পণ্য বিক্রি নয়, বরং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হওয়া। 

রিজিওনাল সেলস ডিরেক্টর জিএম আবুল বাশার বলেন, সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিক্রেতা অংশীদারদের মধ্যে ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। আমাদের বিক্রেতারা শুধু ব্যবসায়িক অংশীদার নন, বরং রিমার্ক পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। শ্যামল কুমার দাসের লাখপতি বিজয়ী হওয়া প্রমাণ করে যে ক্যাম্পেইনটি দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্যও সমান সুযোগ নিশ্চিত করছে। 

রিমার্ক সূত্রে জানা গেছে, বিক্রেতা বন্ধুদের জন্য চালু করা ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন আপনজন-০১-এর আওতায় দেশের বিভিন্ন প্রান্তের তালিকাভুক্ত রিটেইলাররা ন্যূনতম দুই হাজার টাকার রিমার্ক পণ্য ক্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন। প্রতিবার সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কারের পাশাপাশি রয়েছে তাৎক্ষণিক ক্যাশব্যাক, ফ্রিজ, টেলিভিশনসহ কোটি কোটি টাকার বিভিন্ন উপহার।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন সম্পূর্ণ ডিজিটাল ও কম্পিউটারাইজড ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে উপহারপ্রাপ্তদের নির্বাচন প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হচ্ছে। রিমার্কের বিশ্বাস, এ উদ্যোগ ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং বাজারে ইতিবাচক ব্যবসায়িক গতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত ৩ জুন শুরু হওয়া ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের প্রথম ধাপ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। নির্ধারিত শর্ত পূরণকারী বিক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে এই মেগা ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রেতাদের মধ্যে ইতোমধ্যে ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরবিএস
দেশের হোম ও পার্সোনাল কেয়ার শিল্পের প্রসারে উন্নত প্যাকেজিং সমাধান, কাঁচামালের সহজলভ্যতা এবং প্রয়োজনীয় নীতিসহায়তার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এ খাতের শিল্পসংশ্লিষ্টরা। তাদের মতে, পণ্যের গুণগত মান ও...
বারোশ পণ্যকে পেছনে ফেলে তীব্র প্রতিযোগিতা শেষে ‘বর্ষসেরা পণ্য’র মুকুট অর্জন করেছে ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে গত সোমবার (২৮...
দ্রুত সম্প্রসারিত মডার্ন ট্রেড বা সুপারশপ ব্যবসায় নিজেদের অবস্থান শক্ত করছে দেশের অন্যতম শীর্ষ ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে অংশ নিয়ে এক লাখ টাকা উপহার জিতেছেন মুন্সিগঞ্জ শহরের ব্ল্যাক ওয়ান শপের স্বত্বাধিকারী মো. রাজন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর