পাবনায় ১০ দফা আদায়ে বিএনপির সমাবেশ

আপডেট : ২০ মে ২০২৩, ০৬:৫৯ পিএম

পাবনায় সরকার পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। শনিবার দুপুরে জেলা বিএনপির আয়োজন এই কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

এদিন জেলার ৯টি উপজেলা থেকে বিভিন্ন নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয় এসে অবস্থা নেয়, পরে জন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপি আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু।

প্রধান বক্তা হিসেবে ছিলেন- বিএনপির চেয়াপার্সনের বিশেষ সহকারী অ্যাড। শামসুল রহমান শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  রাজশাহী বিএনপি কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক এএইচ ওবায়দুর রহমান চন্দন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপি সদস্য সচিব অ্যাড মাসুদ খন্দকার।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারে অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবে না।  উচ্চ আাদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করে এই সরকারে পতন ঘটিয়ে বিএনপি ঘরে ফিরবে। 

বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়া ও মিথ্যা মামলায় জেলা থাকা বিএনপি নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবি জানান।


একাত্তর/এসি

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
পাবনা সদর উপজেলার কুলোনিয়ায় দশ বছর বয়সী স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি হত্যার ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর