সার্ক চেম্বারের সভাপতি হচ্ছেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন

আপডেট : ২২ মে ২০২৩, ০৬:৫৩ পিএম

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর এপেক্স ট্রেড বডি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বর্তমান সভাপতি জসিম উদ্দিন। 

২০২৩-২০২৪ মেয়াদে দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

খুব শীঘ্রই রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে জসিম উদ্দিনের কাছে সার্ক চেম্বারের সভাপতির দায়িত্ব হস্তান্তর করবেন সংগঠনটির বর্তমান সভাপতি পাকিস্তানের ব্যবসায়ী নেতা ইফতিখার আলি মালিক।

মাত্র ১৮ বছর বয়সে ব্যবসায় হাতেখড়ি নিয়ে খ্যাতনামা শিল্পদ্যোক্তায় পরিণত হয়েছেন মোঃ জসিম উদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্টিজ লিমিটেডের পরিচালক হিসেবে যোগদান করেন। প্লাস্টিকপণ্য উৎপাদনের মাধ্যমে শিল্পাঙ্গনে যাত্রা শুরু করে ব্যবসা ছড়িয়েছেন গণমাধ্যম, ব্যাংক, বীমা, হোটেল, আবাসন, সিমেন্ট, ইলেকট্র্রনিকস পণ্য, কেমিক্যাল, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ট্রেডিং, তৈরি পোশাক ও পশু খাদ্য প্রক্রিয়াকরণসহ বিভিন্ন খাতে। দেশের এই শীর্ষ ব্যবসায়ী নেতা বর্তমানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বেঙ্গল গ্রুপ অব ইন্ডাট্রিজ এবং বেঙ্গল মিডিয়া করপোরেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালেন করছেন।

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক পলিসি অ্যাডভোকেসিতে তার অবদান অনেক। দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে শুরু থেকেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

এফবিসিসিআই এর সভাপতির দায়িত্ব নেওয়ার পূর্বে তিনি বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের বিজনেস সেক্টরের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ বিজনেস সামিট -২০২৩ সফলভাবে সম্পন্ন করে দেশ বিদেশের ব্যবসায়ী মহলে দারুণ প্রশংসা কুঁড়িয়েছেন তিনি।

দেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ একাধিকবার সরকারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যক্তিত্ব- সিআইপি সম্মাননা পেয়েছেন তিনি। জাতীয় রপ্তানি ট্রফিও জিতেছেন একাধিকবার।

এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন এর আগে ২০১০-২০১২ মেয়াদে এফবিসিসিআইর প্রথম সহসভাপতি নির্বাচিত হন। তার আগে ২০০৮-২০১০ মেয়াদে এটির পরিচালক ছিলেন তিনি।


একাত্তর/এআর

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।
আদজি ট্রিমস এর ব্যবস্থাপনা পরিচালক এবং ঐক্য পরিষদের প্যানেল নেতা মো. শাহরিয়ার ২০২৪-২৬ মেয়াদে বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন...
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২৪তম সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম। তিনি ২০২৩-২৫ মেয়াদে এফবিসিসিআইয়ের নেতৃত্ব...
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন আইন পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান (লিগ্যাল কনসালটেন্সি ফার্ম) ‘সাত্তার অ্যান্ড কোং’-এর প্রধান ব্যারিস্টার সামির...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর