বিজিএপিএমইএ’র পরবর্তী সভাপতি হচ্ছেন শাহরিয়ার

আপডেট : ১২ মে ২০২৪, ০৬:৩০ পিএম

আদজি ট্রিমস এর ব্যবস্থাপনা পরিচালক এবং ঐক্য পরিষদের প্যানেল নেতা মো. শাহরিয়ার ২০২৪-২৬ মেয়াদে বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এর ৩৩ বছরের ইতিহাসে প্রথম নির্বাচিত সভাপতি হতে যাচ্ছেন। 

শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেল ঢাকা ও চট্টগ্রাম থেকে ১৪টি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী অ্যাক্টিভ মেম্বারস ইউনিয়ন প্যানেল থেকে নির্বাচিত হয়েছে ৭ জন পরিচালক।

ঐক্য পরিষদ প্যানেল নেতা শাহরিয়ার ২৫৭ ভোট পেয়েছেন, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ ভোট, একই প্যানেলের প্রার্থী মো. মনিরুজ্জামান মোল্লা পেয়েছেন সর্বোচ্চ ২৮৬ ভোট ।

এদিন সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রনালয়ের উপ-সচিব মো. রাজ্জাকুল ইসলাম। 

নির্বাচন বোর্ড জানিয়েছে, মোট ৪৬০ জন ভোটারের মধ্যে ৪২৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহরিয়ার তার প্যানেলের প্রতি আস্থা রাখার জন্য সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এখন সময় আমাদের প্রতিশ্রুতি পূরণের জন্য কাজ করার, যা আমাদের ঘোষণাপত্রে করা হয়েছিল।’

তিনি বলেন, নির্বাচনে যারাই জিতুক বা পরাজিত হোক না কেন, আগামী দুই বছর সবাইকে সাথে নিয়ে এ খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করব।

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে আমরা একসাথে কাজ করলে আমরা একটি স্মার্ট বিজিএপিএমইএ গড়ে তুলতে পারব। এখন থেকে আমি ঐক্য পরিষদের প্যানেল নেতা নয়,  আমি সকল সদস্যের নেতা হিসেবে কাজ করতে চাই।’ এজন্য সবার সহযোগিতাও চান তিনি।

তৈরি পোশাক খাতের সংযোজন শিল্প হিসেবে দেশের রপ্তানিতে বার্ষিক প্রায় ৮ বিলিয়ন ডলার মূল্যের অবদান রাখে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, এখন নবনির্বাচিত পরিচালকগন পরিচালনা পর্ষদ সভাপতি, প্রথম সহ-সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং অন্যান্য পদাধিকারী নির্বাচন করবেন।

ঐক্য পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হওয়ায় এর প্যানেল নেতা শাহরিয়ার বিজিএপিএমইএ’র সভাপতি হতে যাচ্ছেন।

 

একাত্তর/জো
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২৪তম সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম। তিনি ২০২৩-২৫ মেয়াদে এফবিসিসিআইয়ের নেতৃত্ব...
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর এপেক্স ট্রেড বডি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব...
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন আইন পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান (লিগ্যাল কনসালটেন্সি ফার্ম) ‘সাত্তার অ্যান্ড কোং’-এর প্রধান ব্যারিস্টার সামির...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর