ঢাকা চেম্বারের নতুন সভাপতি সামির সাত্তার, ঊর্ধ্বতন সহসভাপতি গোলাম ফারুক আলমগীর

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০১:৩৪ এএম

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন আইন পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান (লিগ্যাল কনসালটেন্সি ফার্ম) ‘সাত্তার অ্যান্ড কোং’-এর প্রধান ব্যারিস্টার সামির সাত্তার। তিনি ২০২৩ সালের জন্য দায়িত্ব পালন করবেন। বর্তমান সভাপতি রিজওয়ান রাহমানের স্থলাভিষিক্ত হবেন তিনি।

একইসঙ্গে এসএম গোলাম ফারুক আলমগীর (আরমান) এবং জুনায়েদ ইবনে আলী যথাক্রমে ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২ ডিসেম্বর) ডিসিসিআই মতিঝিল কার্যালয়ে আয়োজিত ৬১তম বার্ষিক সাধারণ সভায় সামির সাত্তারকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকরা হলেন—ইঞ্জিনিয়ার এম এ ওহাব, রাজীব এইচ চৌধুরী, তাসকীন আহমেদ, এম শফিকুল ইসলাম, কামরুল হাসান তুহিন এবং এম মোসাররফ হোসেন।

ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি সামির সাত্তারের প্রতিষ্ঠান (সাত্তার অ্যান্ড কোং) বাংলাদেশের সুপরিচিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশেষত করপোরেট ও বাণিজ্যিক আইনবিষয়ক ও স্থানীয় এবং বৈদেশিক বিনিয়োগের ওপর কাজ করে থাকে।

বাংলাদেশে কোম্পানি আইন, করপোরেট গভর্নেন্স, ব্যাংকিং ও সিকিউরিটি আইন, যৌথ বিনিয়োগ এবং মার্জার অ্যান্ড একুইজিশন প্রভৃতি বিষয়ে সামির সাত্তারের প্রতিষ্ঠান পরামর্শক ও নীতি সহায়তা সেবা প্রদান করে।

এছাড়াও সামির গণমাধ্যম, যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি খাতে লেনদেন ও আইনি পরামর্শ দিয়ে থাকেন। তিনি বেশকিছু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন পরামর্শক প্রতিষ্ঠানে স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য বিরোধের ওপর কাজ করেছেন। বৈদেশিক বিনিয়োগ, অর্পিত সম্পত্তি, জ্বালানি, প্রাকৃতিক সম্পদ, খনি অনুসন্ধান, ব্যাংকিং ও আর্থিক খাত, আন্তর্জাতিক বাণিজ্য, নির্মাণ এবং শেয়ারহোল্ডর সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে তাঁর দক্ষতা রয়েছে।

অন্যদিকে, ডিসিসিআইয়ের নবনির্বাচিত ঊর্ধ্বতন সহসভাপতি এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান) বিডিকম অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তাঁর প্রতিষ্ঠান বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আইএসপি), ডাটা কমিউনিকেশন, ভেহিক্যাল ট্রাকিং অ্যান্ড ফ্লিট ম্যানেজমেন্ট (আইপিটেলিফোনি), সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ড সার্ভিসেস খাতে ২০ বছর ধরে সম্পৃক্ত রয়েছেন।

ডিসিসিআইর নবনির্বাচিত অপর সহসভাপতি জুনায়েদ ইবনে আলী হাইটেক স্টিল অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড ও জাবের স্টিলের চেয়ারম্যান এবং জে এন করপোরেশন ও ট্রেড ল্যান্ড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। এ ছাড়াও তিনি বিভিন্ন দেশের সঙ্গে পণ্য আমাদানি-রপ্তানি ব্যবসায় সম্পৃক্ত রয়েছেন। তাঁর প্রতিষ্ঠানগুলো হলো—হোম এপ্লায়েন্স, স্টিল উৎপাদন ও আমদানি, হাইটেক এগ্রো প্রোডাক্টস, হর্টিকালচার ও ডেইরি ফুড প্রসেসিং ইত্যাদি।


একাত্তর/এআর

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।
আদজি ট্রিমস এর ব্যবস্থাপনা পরিচালক এবং ঐক্য পরিষদের প্যানেল নেতা মো. শাহরিয়ার ২০২৪-২৬ মেয়াদে বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন...
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২৪তম সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম। তিনি ২০২৩-২৫ মেয়াদে এফবিসিসিআইয়ের নেতৃত্ব...
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর এপেক্স ট্রেড বডি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর