আজমত উল্লা খানের প্রশ্ন

‘আমি মেনে নিয়েছি, অন্য কেউ মানতো?’

আপডেট : ২৬ মে ২০২৩, ০৪:৪৬ পিএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটের ফলাফল মেনে নিয়ে আজমত উল্লা খান প্রশ্ন তুলেছেন, অন্য কেউ পরাজিত হলে রায় মেনে নিতেন কি না?

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বৃহস্পতিবার বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান। 

দেশের সবচেয়ে বড় এই সিটি করপোরেশনের নির্বাচনে দ্বিতীয়বারের মতো পরাজিত হলেন আজমত উল্লা। ২০১৩ সালে গাজীপুর সিটির প্রথম নির্বাচনে তিনি বিএনপির নেতা এমএ মান্নানের কাছে হেরে গিয়েছিলেন। 

ফলাফল ঘোষণার পর শুক্রবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি রায় মেনে নিয়েছি। অন্য কেউ পরাজিত হলে কি মেনে নিতো?’

নির্বাচন সুষ্ঠু হয়েছে- এমন মন্তব্য করে টঙ্গী পৌরসভার সাবেক এ মেয়র বলেন, ‘কিছু ত্রুটি ছিল। ইভিএমে অনেকে ভোট দিতে পারে নাই।’ 

প্রথমবারের মতো ইভিএমে কম সময়ে ভোট দিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন গাজীপুরের ভোটাররা। কিছু কিছু কেন্দ্রে ইভিএমে ভোট দিতে গিয়ে অনেকের আঙ্গুলের ছাপ মিলতে দেরি হয়েছে। তবে নির্বাচনে কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি।

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। কিছু কেন্দ্রে ইভিএম এর কারিগরি জটিলতার কারণে ভোট গ্রহণে দেরি হয়েছে। সেখানেও যদি কোন অনিয়মের অভিযোগ ওঠে সেগুলো তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন: গাজীপুর সিটিতে ৫০ শতাংশেরও বেশি ভোট পড়েছে

ভোট গণনা শেষে জায়েদা খাতুনের কাছে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হেরে যান আজমত উল্লা খান। 

সাংবাদিকদের তিনির বলেন, ‘পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে। কী কী কারণ ছিলো বিশ্লেষণের পর তা জানানো হবে। আর কেউ যদি সহযোগিতা চায়, তা অবশ্যই বিবেচনা করা হবে।’ 

একাত্তর/আরবি 

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর