গাজীপুর সিটিতে ৫০ শতাংশেরও বেশি ভোট পড়েছে

আপডেট : ২৬ মে ২০২৩, ১০:৫৭ এএম

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫০ শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমে বৃহস্পতিবার দিনভর নজর ছিলো কমিশনের। 

উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু ভোট হয়েছে বলে জানান, নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি জানান ভোটার ও প্রার্থী দুই পক্ষই ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়েছে। 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টায় জায়েদা খাতুনকে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম। জানা গেছে, গাজীপুর সিটির মোট ভোটার ১১ লাখ ৮৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫ লাখ ৭৫ হাজার ৫০ জন।

বৃহস্পতিবার দিবাগত রাতে ৪৮০টি কেন্দ্রের সব কয়টির ফলাফল ঘোষণা করা হয়। এতে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ঘড়ি প্রতীকে মোট ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৩৫২ ভোট। স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি হাতি প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট।

জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন লাঙল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩৬২ ভোট। গণফ্রন্টের আতিকুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৭৪ ভোট। জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২০৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. হারুন-অর-রশিদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪২৬ ভোট।


একাত্তর/এআর

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই বাজেটের আকার এক হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকা।
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর